News Flash

  • Home
  • Uncategorized
  • স্বস্তি, নিয়মের কারনে ইমপিচমেন্ট মামলা থেকে ফের রেহাই পেলেন ট্রাম্প
Image

স্বস্তি, নিয়মের কারনে ইমপিচমেন্ট মামলা থেকে ফের রেহাই পেলেন ট্রাম্প

ওয়াশিংটন, ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : ক্যাপিটল বিল্ডিংয়ে হিংসার ঘটনায় বেকসুর খালাস প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প । প্রায় এক সপ্তাহ ধরে চলা দ্বিতীয় ইমপিচমেন্ট মামলায় ভোটে হারলেও কেবলমাত্র নিয়মের কারণেই শাস্তি পাচ্ছেন না তিনি। ফলে অবশেষে কিছুটা স্বস্তি পেলেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি

ক্যাপিটল বিল্ডিংয়ে মার্কিন আইন প্রণেতাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প । তাঁর নির্দেশেই তাণ্ডব চালায় উন্মত্ত জনতা।  প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে এমনটাই অভিযোগ করেছিলেন ডেমোক্র্যাটরা। আর ক্যাপিটল বিল্ডিংয়ের ওই ঘটনার জন্যই দ্বিতীয়বার এই ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু হয়েছিল ট্রাম্পের বিরুদ্ধে। গত ৯ ফেব্রুয়ারি থেকে মার্কিন সেনেটে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ঐতিহাসিক দ্বিতীয় ইমপিচমেন্ট মামলা শুরু হয়েছিল। শনিবার ভারতীয় সময় গভীর রাতে সেনেটে হয় ভোটাভুটি। তাতে ৫৭-৪৩ ভোটে হারেন ট্রাম্প। খোদ ৭ জন রিপাবলিকানও প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ভোট দিয়েছেন। কিন্তু নিয়মানুযায়ী, ট্রাম্পের বিরুদ্ধে যেহেতু দুই-তৃতীয়াংশ ভোট অর্থাৎ ৬৭টি ভোট না পড়ায় শাস্তির হাত থেকে বেঁচে গেলেন তিনি। এদিন তাঁর হয়ে মামলা লড়েন আইনজীবী ব্রুস এল কাস্টর জুনিয়র ও ডেভিড সোয়েন।

উল্লেখ্য, এর আগে ২০২০ সালেও তাঁর বিরুদ্ধে ইমপিচমেন্ট মামলা হয়েছিল। কিন্তু সেবারও একইভাবে নিয়মের কারণে পার পেয়ে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top