News Flash

  • Home
  • Uncategorized
  • তপোবন সুড়ঙ্গ থেকে উদ্ধার দু’টি দেহ, দেবভূমি বিপর্যয়ে মৃত্যু বেড়ে ৪০
Image

তপোবন সুড়ঙ্গ থেকে উদ্ধার দু’টি দেহ, দেবভূমি বিপর্যয়ে মৃত্যু বেড়ে ৪০

চামোলি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): তপোবন সুড়ঙ্গের ভিতরে যাঁরা আটকে রয়েছেন, তাঁদের বেঁচে থাকা নিয়ে আশঙ্কা ক্রমশই বাড়ছে। এমতাবস্থায় রবিবার তপোবনের প্রধান সুড়ঙ্গের ভিতরে কাঁদামাটি থেকে উদ্ধার হয়েছে দু’টি দেহ। ফলে দেবভূমি বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৪০। এদিন সকালে উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, চামোলিতে বিপর্যয়ের পর থেকে এযাবৎ মোট ৪০টি দেহ উদ্ধার হয়েছে। এখনও খোঁজ নেই ১৬৪ জনের।


গত রবিবার (৭ ফেব্রুয়ারি) হড়পা বানে তছনছ হয়ে গিয়েছিল চামোলি। এই রবিবার অষ্টম দিনে পড়ল উদ্ধারকাজ। এখনই আশা ছাড়ছেন না উদ্ধারকারীরা। রবিবার সকালে সুড়ঙ্গ থেকে দু’টি দেহ উদ্ধার হওয়ার পর উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার জানিয়েছেন, তপোবনের প্রধান সুড়ঙ্গ থেকে রবিবার সকালে দু’টি দেহ উদ্ধার হয়েছে। সুড়ঙ্গের ১৩০ মিটার পর্যন্ত পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল। চামোলির ডিজিপি স্বাতী এস ভাদোরিয়া জানিয়েছেন, রবিবার দু’টি দেহ উদ্ধার হয়েছে। সুড়ঙ্গে উদ্ধারকাজ দ্রুততার সঙ্গে চলছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top