News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যপ্রদেশে এনকাউন্টারে নিকেশ দু’জন মাওবাদী, উদ্ধার আগ্নেয়াস্ত্র
Image

মধ্যপ্রদেশে এনকাউন্টারে নিকেশ দু’জন মাওবাদী, উদ্ধার আগ্নেয়াস্ত্র

মন্দলা (মধ্যপ্রদেশ), ১৩ ফেব্রুয়ারি (হি.স.): মধ্যপ্রদেশের মন্দলায় রাতভর গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে দু’জন মাওবাদী। নিহত মাওবাদীদের মধ্যে একজন মহিলা। গুলির লড়াই শেষে দু’জন মাওবাদীর দেহ উদ্ধার করার পাশাপাশি একটি সেলফ লোডিং রাইফেল, একটি .৩০৩ রাইফেল এবং একটি. ৩১৫ রাইফেল উদ্ধার করা হয়েছে। নিহত মাওবাদীদের বয়স ২৫-৩০ বছরের মধ্যে। মন্দলা জেলার মতিনালা থানার অন্তর্গত লালপুর গ্রামের কাছে ঘন জঙ্গলে শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে শনিবার ভোররাত পর্যন্ত চলতে থাকে গুলির লড়াই।


মন্দলা পুলিশ সুপার যশপাল সিং রাজপূত জানিয়েছেন, মন্দলা জেলার মতিনালা থানার অন্তর্গত লালপুর গ্রামের কাছে ঘন জঙ্গলে রাতভর অভিযানে নিকেশ হয়েছে এখন মহিলা-সহ দু’জন মাওবাদী। আত্মরক্ষার জন্য প্রায় ১৫০ রাউন্ড গুলি চালিয়েছে পুলিশ। প্রায় ততধিক গুলি চালিয়েছে মাওবাদীরা। গুলির লড়াই শেষে শনিবার সকালে তল্লাশি চালিয়ে দু’জন মাওবাদীরা দেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও একটি সেলফ লোডিং রাইফেল, একটি .৩০৩ রাইফেল এবং একটি. ৩১৫ রাইফেল উদ্ধার করা হয়েছে। মন্দলা পুলিশ সুপার যশপাল সিং রাজপূত জানিয়েছেন, ছত্তিশগড় লাগোয়া মন্দলায় এই প্রথম এনকাউন্টারে নিকেশ হয়েছে মাওবাদী।

পুলিশের সাফল্যে খুশি নরোত্তম মিশ্র
পুলিশি অভিযানে দু’জন মাওবাদী নিকেশ হওয়ার পর খুশি প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। পুলিশ সুপার এবং সমগ্র টিমকে অভিনন্দন জানিয়েছেন নরোত্তম মিশ্র। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তাঁরা স্বীকৃতি এবং পুরষ্কার পাওয়ার যোগ্য।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top