News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর কেন্দ্র : অনুরাগ ঠাকুর
Image

ভারতকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর কেন্দ্র : অনুরাগ ঠাকুর

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.): ভারতকে এগিয়ে নিয়ে যেতে নরেন্দ্র মোদী সরকার বদ্ধপরিকর ও প্রতিশ্রুতিবদ্ধ। রাজ্যসভায় জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। একইসঙ্গে কংগ্রেস-সহ বিরোধীদের উদ্দেশে অনুরাগ ঠাকুরের প্রশ্ন, ‘মান্ডি এবং নূন্যতম সহায়ক মূল্য (এমএসপি) ব্যবস্থা শেষ হয়ে যাবে কোথাও লেখা রয়েছে?’
কেন্দ্রীয় বাজেট প্রসঙ্গে শুক্রবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় অনুরাগ ঠাকুর বলেছেন, “এবারের বাজেট নতুন ভারত, শক্তিশালী ভারত এবং আত্মনির্ভর ভারত গড়ার জন্য নতুন আশার কিরণ। এই বাজেট অর্থনৈতিক এবং উৎপাদন পাওয়ার হাউসের দিকে এগিয়ে নিয়ে যাবে।” এরপরই কংগ্রেস-সহ বিরোধীদের উদ্দেশে অনুরাগ ঠাকুর বলেছেন, “আমি কংগ্রেস এবং বিরোধী নেতাদের চ্যালেঞ্জ জানাচ্ছি, কোথায় লেখা আছে যে মান্ডি এবং ন্যূনতম সমর্থন মূল্য ব্যবস্থা শেষ হয়ে যাবে। ভারতকে এগিয়ে নিয়ে যেতে আমরা বদ্ধপরিকর ও প্রতিশ্রুতিবদ্ধ।”

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top