News Flash

  • Home
  • Uncategorized
  • ভয়ের পরিবেশের মধ্যে আমরা বেঁচে রয়েছি : রঞ্জন গগৈ
Image

ভয়ের পরিবেশের মধ্যে আমরা বেঁচে রয়েছি : রঞ্জন গগৈ

কলকাতা, ১১ ফেব্রুয়ারি (হি. স.) : বৃহস্পতিবার  একটি আলোচনা সভায় সুপ্রিম কোর্টের প্রাক্তণ প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানালেন ‘‘আজকে আমরা ভয়ের পরিবেশের মধ্যে বেঁচে আছি’‘। রাজ্যসভার সংসদের এমন মন্তব্যে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে নানা মহলে।

‘পয়েন্ট অব ভিউ টু দ্য থার্ড পিলার, রোডম্যাপ ফর ইন্ডিয়ান জুডিশিয়ারি’ নামক অনুষ্ঠানে সমস্ত প্রশ্নের খোলাখুলি  উত্তর দিলেন প্রাক্তণ প্রধান বিচারপতি। তিনি বলেন, আজকাল বিচারপতিরা  আর ভয় পায় না। তাঁদের উচিত ভয় না পেয়ে কাজ করে যাওয়া।মূলত সরকার বিরোধী  কোনও রায় দিতে গেলেই  বিচারপরতিকে ব্ল্যাকমেলের সম্মূখীন হতে হচ্ছে।

কিছুদিন আগেই লোকসভায়  কেন্দ্রকে  আক্রমণ করতে গিয়ে প্রাক্তন বিচারপতিকে টেনে আনেন  কৃষনগরের তৃণমূল সাংসদ মহুয়া মিত্র। সেখানে তিনি গগৈকে উল্লেখ করে তাঁর বিরুদ্ধে আনা যৌন নিগ্রহের অভিযোগ টেনে তোলেন। এরপরেই শুরু হয়ে যায় বিতর্ক। মহুয়ার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ ধরাতে দাবি জানায় বিজেপি। বিতর্কিত মন্তব্যটি নিয়ে প্রশ্ন করা হলে রঞ্জনবাবু বলেন , ‘ওই সাংসদ আমার নামে যে অভিযোগ এনেছিলেন সেই সংক্রান্ত নথি তথ্য তাঁর কাছে কিছুই নেই। আমার নাম থাকলে উনি আমার নাম উচ্চারণ করেন নি কেন?’

উল্লেখ্য, ২০১৯ সালে অযোধ্যায় রামমন্দির পুননির্মানের পক্ষে রায় দিয়েই অবসর গ্রহণ করেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তারপর শাসকদল বিজেপির মনোনীত সাংসদ হয়ে রাজ্যসভায় প্রবেশ করেন তিনি। অবসরের আগে তাঁর রাম মন্দির নির্মাণ নিয়ে ঐতিহাসিক রায়ের ফলেই উপহার স্বরূপ মোদী সরকার তাঁকে রাজ্যসভায় মনোনীত সাংসদ করেন পাঠিয়েছিল বলে অভিযোগ রাজনৈতিকমহল। কৃষক আন্দোলন নিয়েও এদিন মুখ খোলেন তিনি। বলেন, আন্দোলনের মাধ্যমেই এই সমস্যার সমাধান বেরোবে। আইনত এবং রাজনৈতিক ভাবেই এই সমস্যার সমাধান করার কথা হলেও তা এখনও পর্যন্ত হচ্ছে না।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top