News Flash

  • Home
  • Uncategorized
  • টাকারজলায় ধৃত তিন জঙ্গী দুই দিনের পুলিশ রিমান্ডে
Image

টাকারজলায় ধৃত তিন জঙ্গী দুই দিনের পুলিশ রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৮ ফেব্রুয়ারি৷৷ টাকারজলা থানার পুলিশের হাতে ধৃত তিন জঙ্গি সহযোগীকে সোমবার বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করা হয়৷ আদালতের কাছে চার দিনের পুলিশ রিমান্ডের আবেদন করলেও বিচারক ধৃতদের দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে৷ তাদের বিশালগড় থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালাবে পুলিশ৷


রবিবার দুপুরে মধ্য ঘনিয়ামারা এলাকা থেকে তিন জঙ্গি সহযোগীকে আটক করেছিল টাকারজলা থানার পুলিশ৷ ধৃতরা হলেন রণ দেববর্মা ( ৪২) বাড়ি মনাইছড়া, খোয়াই৷ রথীন্দ্র দেববর্মা(৪৮) ওরফে সন্যাসী, বাড়ি আনন্দবাজার, দশদা কাঞ্চনপুর এবং প্রসেনজিৎ দেববর্মা (৩৯) ওরফে আর্মি, বাড়ি পদ্মবিল, খোয়াই৷ এই প্রসেনজিৎ একসময় আর্মিতে চাকরি করতো৷ কিন্তু চাকরি ছেড়ে চলে এসে জঙ্গি দলে নাম লেখায়৷

তারা বর্তমানে জঙ্গি দলের হয়ে এডিসি এলাকায় চাঁদা সংগ্রহের কাজ করছে৷ বিষয়টি পুলিশের গোচরে আসামাত্রই শুরু হয় অভিযান৷ রবিবার টাকারজলা থানার ওসি অজয় দেববর্মা বিশাল পুলিশ বাহিনী ও টিএসআর নিয়ে মধ্য ঘনিয়ামারা সড়কে তল্লাশী চালিয়ে তাদের গ্রেফতার করে৷ আইপিসি ১২০ বি, ৩৮৪, ৫০৬ ধারা এবং ইউএলএ ১০/১৩ ধারায় মামলা গ্রহণ করা হয়েছে৷ ধৃত তিন জঙ্গি সহযোগীর বিরুদ্ধে৷


যথারীতি সোমবার তাদের বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করা হয়৷ আদালতের আদেশ অনুযায়ী দুই দিনের পুলিশ রিমান্ডে থাকাকালীন তাদের টানা জিজ্ঞাসাবাদ চালাবে পুলিশ৷ জঙ্গি গতিবিধির ওপর নজর রাখছে পুলিশ প্রশাসন৷ স্থানীয় স্তরে যেসকল সহযোগীরা রয়েছে তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top