News Flash

  • Home
  • Uncategorized
  • এমএসপি মূল্য ছিল, আছে এবং থাকবে : প্রধানমন্ত্রী
Image

এমএসপি মূল্য ছিল, আছে এবং থাকবে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) নিয়ে কৃষকদের ফের আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার রাজ্যসভায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, “‘‘ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে যে ভ্রম তৈরি করা হচ্ছে, সেটা ঠিক নয়। ন্যূনতম সহায়ক মূল্য ছিল, আছে এবং থাকবে।” প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা, ‘‘এ বিষয়ে আমরা যদি আরও দেরি করি, তা হলে আরও সর্বনাশের পথে এগোব। তাই সবাইকে এ বিষয়ে দ্রুত ঐকমত্যের পথে আসতে হবে। আগে ছোট কৃষকদের জল কিনতে হত। ছোট কৃষকদের ইউরিয়া কেনার জন্য রাতভর লাইন দিয়ে দাঁড়াতে হত। সেই কৃষকদের উন্নয়নের জন্যই কাজ করছি আমরা।’’
প্রধানমন্ত্রীর বক্তব্য, ‘‘ফসল বিমা যোজনার সুবিধা আরও বাড়ানো হয়েছে। ছোট ছোট কৃষকদের উন্নয়নের জন্য বেশ কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে। পেনশন প্রকল্প চালু করা হয়েছে ছোট কৃষকদের জন্য। এ ছাড়া কিসান ক্রেডিট কার্ড চালু করা হয়েছে।’’ রেকর্ড উৎপাদনের পরেও দেশের কৃষিব্যবস্থায় অনেক সমস্যা আছে বলেও রাজ্যসভায় মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তবে সেই সমস্যার সমাধান সকলে মিলেই করা উচিত বলেই মনে করেন তিনি। তাঁর প্রশ্ন, ‘‘থমকে থাকাটা কি ভাল? দেশকে এগিয়ে নিয়ে যাওয়াটা কি কাম্য নয়? দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাই সকলকে এক সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি, কৃষকদের এই আইন নিয়ে বোঝাতে হবে।’’ প্রধানমন্ত্রীর কথায়, “দেশকে এগিয়ে নিয়ে উচিত। পিছনে ঠেলে দেওয়া নয়। বিরোধী হোক বা আন্দোলনকারী সকলে মিলে এই সংস্কারকে এক বার কার্যকর হওয়ার সুযোগ দিন।”

এমএসপি নিয়ে কোনও আইন নেই, কৃষকদের লুট করছে ব্যবসায়ীরা : রাকেশ টিকাইত
এমএসপি প্রসঙ্গে এদিন ভারতীয় কিসান ইউনিয়নের মুখপাত্র রাকেশ টিকাইত বলেছেন, “আমরা কবে বলেছি এমএসপি শেষ হচ্ছে? আমরা বলেছি এমএসপি নিয়ে আইন তৈরি করা উচিত। যদি এমন কোনও আইন তৈরি হয়, তাহলে সমগ্র দেশের কৃষকরা উপকৃত হবেন। এই মুহূর্তে, এমএসপি নিয়ে যেহেতু কোনও আইন নেই, তাই কৃষকদের লুট করছে ব্যবসায়ীরা।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top