News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশের সাথে নৌ পরিবহণ, শীঘ্রই সোনামুড়ায় হবে স্থায়ী জেটি : মনসুখ
Image

বাংলাদেশের সাথে নৌ পরিবহণ, শীঘ্রই সোনামুড়ায় হবে স্থায়ী জেটি : মনসুখ

আগরতলা, ৬ ফেব্রুয়ারি (হি.স.)৷৷ সোনামুড়ায় শীঘ্রই বিভিন্ন সুযোগ-সুবিধা সহ একটি স্থায়ী জেটি নির্মিত হবে৷ বাংলাদেশের সাথে নৌ পরিবহণ ব্যবস্থাকে মজবুত করার প্রশ্ণে এই আশ্বাসবাণী শুনালেন কেন্দ্রীয় নৌ পরিবহণ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মনসুখ মান্দাভিয়া৷ শনিবার সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, সোনামুড়া-দাউদকান্দি নৌ-পথ উন্নয়নের ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বাংলাদেশ ও উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে আমদানি ও রফতানি বাড়বে৷ আমি স্থায়ী আরসিসি জেটি নির্মাণের জন্য প্রস্তাবিত সাইটটি পরিদর্শন করব এবং সোনামুড়া বন্দরে উপলভ্য সুবিধা খতিয়ে দেখব৷ স্থায়ী জেটির ভিত্তিপ্রস্তর আগামী দুই মাসের মধ্যেই স্থাপন করা হবে, দৃঢ়তার সাথে বলেন মন্দাভিয়া৷


২০২০ সালের ২১ মে গোমতি নদীর সোনামুড়া- দাউদকান্দি ভারত-বাংলাদেশ প্রটোকল রুট হিসেবে অনুমোদিত হয়েছিল৷ ঢাকাস্থিত ভারতের হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস এবং বাংলাদেশ নৌ পরিবহণ মন্ত্রালয়ের সচিব মহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী দ্বিতীয় সংযোজনে স্বাক্ষর করেছিলেন৷ মান্দাভিয়া বলেন, প্রটোকল রুটে নৌ পরিবহণের সুবিধার্থে ইতিমধ্যে বাংলাদেশে ড্রেজিং শুরু হয়েছে৷ তাতে বছরের পর বছর বার্জ এবং ছোট নৌযান চলাচল করতে পারবে৷ ইতিপূর্বে ত্রিপুরায় ইন্দো-বাংলা আন্তর্জাতিক অভ্যন্তরীণ নৌপথ সংযোগ প্রকল্পের অংশ হিসাবে গত বছরের জুলাই মাসে গোমতি নদীর তীরে একটি অস্থায়ী ভাসমান জেটি নির্মাণ করা হয়েছিল৷


কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, বর্তমানে পশ্চিমবঙ্গের হলদিয়া থেকে বাংলাদেশের দাউদকান্দি পর্যন্ত সিপাহিজলা জেলার সোনামুড়া বন্দর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরত্বে অবস্থিত৷ সব মিলিয়ে ৪,০০০ কিলোমিটার অভ্যন্তরীণ নৌপথ তৈরি করা হচ্ছে৷ মন্দাভিয়া যোগ করেন, বেনারস থেকে হলদিয়া বন্দরটি ১,৪০০ কিমি, হালদিয়া থেকে সুন্দরবন ২০০ কিলোমিটার, সুন্দরবন থেকে যমুনা নদী ৮০০ কিমি এবং যমুনা থেকে ব্রহ্মপুত্র নদ জাহাজ চলাচলের জন্য ৮৯০ কিমি৷ তিনি আরও যোগ করেন, এর আগে বাংলাদেশ ও ভারত চট্টগ্রাম, মংলা এবং হলদিয়া বন্দরকে সংযোগকারী একটি প্রটোকল রুটের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে এবং ত্রিপুরা সারা দেশ বাংলাদেশের সাথে সংযুক্ত হবে যখন সোনামুড়া-দাউদকান্দি নৌপথ পুরোপুরি চট্টগ্রাম বন্দরের সাথে যুক্ত হবে৷
ত্রিপুরার দক্ষিণ জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের নিকটবর্তী শহর সাব্রুম থেকে মাত্র ৭০ কিলোমিটার দূরবর্তী চট্টগ্রাম বন্দরটি সড়ক ও রেলপথ দ্বারা আগরতলার সাথে ভালোভাবে যুক্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top