News Flash

  • Home
  • Uncategorized
  • করোনায় ছাত্রছাত্রীদের ক্ষতির পরিমাণ জানতে অন্তর্বর্তী মূল্যায়ন করবে সরকার
Image

করোনায় ছাত্রছাত্রীদের ক্ষতির পরিমাণ জানতে অন্তর্বর্তী মূল্যায়ন করবে সরকার

আগরতলা, ৬ ফেব্রুয়ারি (হি.স.)৷৷ করোনাকালে ত্রিপুরায় ছাত্রছাত্রীদের পড়াশুনায় ক্ষতির পরিমাণ জানতে সমীক্ষা করবে রাজ্য সরকার৷ তৃতীয় শ্রেণি থেকে নবম শ্রেণির ছাত্রছাত্রীদের ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী মূল্যায়ন হবে৷ শনিবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই খবর দিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তাঁর কথায়, করোনা-র প্রভাবে সমগ্র বিশ্ব অর্থনৈতিক ক্ষতির পরিমাণ জানতে চাইছে৷ কিন্তু আমরা ভবিষ্যত প্রজন্মের পড়াশুনায় কী পরিমাণ ক্ষতি হয়েছে তার মূল্যায়ন জরুরি বলে মনে করেছি৷


এদিন তিনি বলেন, ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর নতুন দিশা প্রকল্পের মাধ্যমে জানতে পেরেছিলাম তৃতীয় থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের মধ্যে ৪৩.২২ শতাংশ পড়তে জানে৷ সংখ্যা জ্ঞান ছিল ১৯.০২ শতাংশের৷ কিন্ত এখন পড়তে জানে ৯৩.৬৩ শতাংশ এবং সংখ্যা জ্ঞান রয়েছে ৮৮.২৭ শতাংশ ছাত্রছাত্রীর৷
মন্ত্রীর কথায়, পঠন-পাঠনে করোনা-র প্রকোপে ভীষণ ক্ষতি হয়েছে৷ সমগ্র ব্যবস্থা নড়বড়ে হয়ে গেছে৷ ফলে, বিদ্যালয়গুলি পর্যায়ক্রমে খুলে দেওয়া হচ্ছে৷ তিনি জানান, নবম থেকে দশম শ্রেণি পর্যন্ত বিদ্যালয় ২৮ ডিসেম্বর, পঞ্চম থেকে অষ্টম শ্রেণি ৪ জানুয়ারি, তৃতীয় ও চতুর্থ শ্রেণি ১৮ জানুয়ারি থেকে খুলে দেওয়া হয়েছে৷ শুধু তা-ই নয়, ২২ ফেব্রুয়ারি থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির বিদ্যালয়ে পঠন-পাঠন শুরু করার চিন্তাভাবনা চলছে৷


তিনি বলেন, ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাঁর কথায়, করোনাকালে ত্রিপুরায় ছাত্রছাত্রীদের শিক্ষায় কী পরিমাণ ক্ষতি হয়েছে তা জানতেই হবে৷ তাই, পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছেঊ তাঁর বক্তব্য, দেশের সাথে গোটা বিশ্ব ভাবছে করোনা-র প্রকোপে অর্থনৈতিক ক্ষতি কতটা হয়েছে৷ কিন্তু আমরা চাইছি শিক্ষায় কেমন ক্ষতি হয়েছে তার সমীক্ষা হওয়া খুবই প্রয়োজন৷ সে মোতাবেক ১৫ থেকে ২০ ফেব্রুয়ারি হবে মপ আপ রাউন্ড৷
তিনি জানান, ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে শিক্ষক-অভিভাবক বৈঠক৷ তেমনি ২৮ ফেব্রুয়ারি হবে মপ আপ রাউন্ড৷ এর পর ৩ থেকে ৯ মার্চ হবে সমীক্ষা৷ ২৮ মার্চ ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করবে শিক্ষা দফতর৷ তিনি আরও জানান, ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে পরীক্ষা৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top