News Flash

  • Home
  • Uncategorized
  • সংবিধান রক্ষার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছে বিচারব্যবস্থা : প্রধানমন্ত্রী
Image

সংবিধান রক্ষার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছে বিচারব্যবস্থা : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি (হি.স.): ভারতীয় বিচারব্যবস্থা সংবিধান রক্ষার দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছে। ভারতীয় বিচার ব্যবস্থা এবং ভারতের গণতন্ত্র উভয়কেই শক্তিশালী করার ক্ষেত্রে অবদান রয়েছে গুজরাট হাইকোর্টের। শনিবার গুজরাট হাইকোর্টের হীরক জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গুজরাট হাইকোর্টের হীরক জয়ন্তী উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রকাশ করেন একটি ডাক টিকিট। প্রধানমন্ত্রী এদিনের অনুষ্ঠানে বলেন, গুজরাট হাইকোর্টের হীরক জয়ন্তীতে সকলকে হার্দিক অভিনন্দন। সত্য ও ন্যায়বিচারের জন্য গুজরাট হাইকোর্ট যে দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছে, সাংবিধানিক দায়িত্বের জন্য তৎপরতা দেখিয়েছে, এভাবে ভারতীয় বিচার ব্যবস্থা এবং ভারতের গণতন্ত্র উভয়কেই শক্তিশালী করেছে গুজরাট হাইকোর্ট। আমাদের বিচারব্যবস্থা সংবিধান রক্ষার দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছে।

প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় সমাজে আইনের শাসন, বহু শতাব্দী ধরে সভ্যতা এবং সামাজিক কাঠামোর ভিত্তি হয়ে আসছে। বিচারব্যবস্থার প্রতি আস্থা সাধারণ নাগরিকের মনে বিশ্বাস জাগিয়ে তুলেছে। সত্যের পক্ষে দাঁড়ানোর সুযোগ দিয়েছে। আমাদের ন্যায়বিচার ব্যবস্থা এমন হওয়া উচিত, যেখানে সমাজের সর্বশেষ পর্যায়ে থাকা ব্যক্তির পক্ষেও তা সুলভ হয়, যেখানে প্রতিটি ব্যক্তির জন্য ন্যায়বিচার যেন নিশ্চিত হয় এবং সময় মতো ন্যায়বিচারের নিশ্চয়তা হোক। সরকারও এই লক্ষ্যে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ডিজিটাল ইন্ডিয়া মিশন বর্তমানে দ্রুততার সঙ্গে এমামদের বিচারব্যবস্থাকে আধুনিক করে তুলছে। বর্তমানে দেশে ১৮ হাজারের থেকে বেশি আদালত কম্পিউটারজাইড হয়েছে। সুপ্রিম কোর্ট থেকে ভিডিও কনফারেন্সিং এবং টেলি কনফারেন্সিংয়কে আইনী সেন্টিটি পাওয়ার পরে সমস্ত আদালতে ই-প্রসেডিং গতি পেয়েছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top