News Flash

  • Home
  • Uncategorized
  • শীতের আমেজ শীঘ্রই উধাও হবে, ১৫ ফেব্রুয়ারির পর বাড়বে তাপমাত্রা
Image

শীতের আমেজ শীঘ্রই উধাও হবে, ১৫ ফেব্রুয়ারির পর বাড়বে তাপমাত্রা

আগরতলা, ৪ ফেব্রুয়ারি (হি.স.)৷৷ কনকনে ঠাণ্ডায় যখন জবুথুবু গোটা রাজ্য এরই মধ্যে শীতের আমেজ উধাও হওয়ার সম্ভাবনা শুনালেন আবহাওয়া দফতরের অধিকর্তা ডি সাহা৷ তাঁর কথায়, ১৫ ফেব্রুয়ারির পর থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে৷


গত কয়েকদিন ধরে তাপমাত্রায় ঘন ঘন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে৷ এমনিতে ঠাণ্ডার প্রকোপ এ-বছর মারাত্মক ছিলঊ কারণ, কনকনে ঠাণ্ডার সাথে বাতাস শীতের প্রকোপকে বাড়িয়ে দিয়েছে৷ গত মঙ্গলবার এই মরশুমে সবচেয়ে শীতলতম দিন ছিল৷

বৃহস্পতিবার আবহাওয়া দফতরের অধিকর্তা বলেন, এ-বছর ঘন ঘন কুয়াশা দেখা গেছে৷ তাছাড়া, ঠাণ্ডাও অন্যান্য বছরের তুলনায় বেশি পড়েছে৷ তাঁর কথায়, এখন তাপমাত্রা ক্রমশ বাড়ছে৷ ৭ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা বেড়ে চলবে৷ তার পর পুনরায় তাপমাত্রা নিম্নমুখি হবে৷ তাঁর মতে, ৭ ফেব্রুয়ারির পর থেকে তাপমাত্রা নেমে ১১-১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে৷ কিন্ত, ১৫ ফেব্রুয়ারির পর থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে৷


তিনি বলেন, সাধারণত পুরো ফেব্রুয়ারি শীতের প্রভাব থাকার কথা ছিল৷ কিন্তু আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ১৫ ফেব্রুয়ারির পর থেকে তাপমাত্রা ক্রমশ বাড়বে৷ স্বাভাবিকভাবেই ত্রিপুরা থেকে শীতের আমেজ শীঘ্রই উধাও হতে চলেছে বলে সম্ভাবনা দেখা দিয়েছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top