News Flash

  • Home
  • Uncategorized
  • শচিন-কুম্বলের পর সরকারকে সমর্থন সৌরভেরও
Image

শচিন-কুম্বলের পর সরকারকে সমর্থন সৌরভেরও

নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লির কৃষক আন্দোলনের আন্তর্জাতিক মহলের সরব হওয়ার বিরোধিতায় এবার যোগ দিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিও। বৃহস্পতিবার সকালে শচিন ও কুম্বলের টুইটকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন বিসিসিআই সভাপতি। যার অর্থ এই কৃষক বিক্ষোভে তিনি কেন্দ্রের পাশেই আছেন।  


কৃষি আইনের বিরুদ্ধে দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সমর্থনে হঠাৎই সুর চড়িয়েছেন বিদেশি তারকারা। কৃষকদের সমর্থন জানিয়ে টুইট করেন পপ তারকা রিহানা, পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ, প্রাক্তন পর্নস্টার মিয়া খলিফারা। এর জেরেই শুরু হল বিতর্ক। এটি ভারতের সার্বভৌমত্ব্যের ওপর হানা,  অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপ, বলে সরব হন সরব হলেন রাজনীতিবিদ থেকে সেলেবরা। ভারতের সার্বভৌমত্ব্যের ওপর হানা,  অভ্যন্তরীণ বিষয় বলে সরব হন শচিন তেন্ডুলকার বলেছিলেন, ‘ভারতের সার্বভৌমত্বের সঙ্গে কোনও আপস নয়। বিদেশি শক্তি দর্শক হতে পারে, দেশের কোনও ঘটনার অংশীদার নয়।

ভারতীয়রা দেশকে ভাল করেই চেনেন এবং দেশের সম্পর্কে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারেন। আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকা উচিত’
আবার অনিল কুম্বলে টুইট করেন, ‘বিশ্বের বৃহত্তম গণতন্ত্র আমাদের। তাই অভ্যন্তরীণ সমস্যা আমরা বন্ধুত্বপূর্ণ আলোচনায় মিটিয়ে নিতে পারব।’ এই দুটি টুইটকেই নিজের টুইটার হ্যান্ডলে রিটুইট করেছেন সৌরভ। যার অর্থ এই কৃষক বিক্ষোভে তিনি কেন্দ্রের পাশেই আছেন। চান বন্ধুত্বপূর্ণ সমাধান।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top