News Flash

  • Home
  • Uncategorized
  • অধিবেশন চলাকালীন মোবাইল ব্যবহার শিষ্টাচার বিরুদ্ধ : নাইডু
Image

অধিবেশন চলাকালীন মোবাইল ব্যবহার শিষ্টাচার বিরুদ্ধ : নাইডু

নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি (হি.স.): অধিবেশন চলাকালীন রাজ্যসভার ভিতরে মোবাইল ফোন ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু। সমস্ত সাংসদদের সতর্ক করে নাইডু জানিয়েছেন, অধিবেশন চলাকালীন মোবাইল ফোনের ব্যবহার সংসদীয় শিষ্টাচার বিরুদ্ধ। সমস্ত সদস্যদের তাই সতর্ক থাকতে বলা হচ্ছে। বুধবার অধিবেশের শুরুতেই রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু সমস্ত সদস্যকে সতর্ক করে বলেন, অধিবেশন চলাকালীন যেন ফোন ব্যবহার না করা হয়। অনেকেই অধিবেশন চলাকালীন তা মোবাইলের ক্যামেরায় বন্দি করছেন বলে জানান তিনি। এর পরই নায়ডু বলেন, “এই ধরনের কাজ সংসদীয় শিষ্টাচার বিরুদ্ধ।”

নাইডু আরও জানান, যেমনটা সদস্যরা জানেন, রাজ্যসভা চেম্বারের মধ্যে সেলুলার ফোন ব্যবহারের উপর নিষেধাজ্ঞা রয়েছে, যা সংসদীয় বুলেটিন খণ্ড -২ এ বিজ্ঞপ্তি রয়েছে। দেখা যাচ্ছে কিছু সদস্য অধিবেশন চলাকালীন সমস্ত কিছু নিজেদের ফোনে রেকর্ড করছেন এই ধরনের কাজ সংসদীয় শিষ্টাচার বিরুদ্ধ। সদস্যদের রাজ্যসভার ভিতরে এই ধরনের কাজ করা থেকে বিরত থাকতে হবে। অধিবেশন চলাকালীন এই ধরনের রেকর্ডিং এবং সোশ্যাল মিডিয়ায় তা ছড়িয়ে দেওয়া সদনকে অবমামনা করার সামিল। সমস্ত সদস্যদের তাই সতর্ক থাকতে বলা হচ্ছে। 

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top