News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা ও রানীরবাজারে তিনজনের মৃতদেহ উদ্ধার অস্বাভাবিক মৃত্যুর মামলা
Image

আগরতলা ও রানীরবাজারে তিনজনের মৃতদেহ উদ্ধার অস্বাভাবিক মৃত্যুর মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারি৷৷ রাজধানী আগরতলা শহরে দুজন ও রানীরবাজার এলাকায় একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ প্রতিটি ঘটনারই পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷সংবাদে প্রকাশ, সোমবার সাত সকালে আগরতলা শহর সংলগ্ণ বর্ডার গোলচক্কর এর রামনগর সুকল সংলগ্ণ এলাকা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃত ব্যক্তির নাম রবি মুন্ডা৷ বয়স ৩০ বছর৷ বাড়ি দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া৷


জানা যায় সোমবার সকাল নাগাদ স্থানীয় লোকজন রামনগর সুকলের সামনে মৃতদেহ পড়ে থাকতে দেখেন৷ মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনরা বটতলা আউট পোষ্টের পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে বটতলা আউট পোস্ট এর পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ৷ পুলিশ জানিয়েছে মৃতদেহের গায়ে কোন ধরনের আঘাতের চিহ্ণ নেই৷ স্থানীয় লোকজন জানান সে ওই এলাকায় প্রায় সময়ই আসতো৷ সে প্রচন্ড নেশা করত৷ আকন্ঠ মদ্যপান এর পাশাপাশি গাজা খেত৷

অত্যধিক নেশা করার ফলেই তার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয় জনগণ৷ পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ কেন ওই ব্যক্তি এলাকায় আসা যাওয়া করতে হয় সে সম্পর্কে অবশ্য বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি৷ এটি অস্বাভাবিক মৃত্যু নাকি হত্যাকান্ড জনমনে নানা প্রশ্ণ দেখা দিয়েছে৷
বটতলা আউটপোস্ট এর পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে৷সাতসকালে রামনগর সুকলের সামনে থেকে মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে আসল রহস্য উদঘাটনের জন্য স্থানীয় জনগণের তরফ থেকে দাবি জানানো হয়েছে৷


এদিকে, রাজধানী আগরতলা শহরের আইজিএম হাসপাতাল সংলগ্ণ গীতাঞ্জলি অ্যাপার্টমেন্টের কাছ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে৷ রবিবার রাতে গীতাঞ্জলি অ্যাপার্টমেন্টের কাছে মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় জনগণ পশ্চিম থানার পুলিশকে খবর দেন৷ পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷ মৃতদেহ উদ্ধার করা হলেও তার পরিচয় জানা যায়নি৷মৃতদেহটি শনাক্তকরণের জন্য জিবি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে আমতলা পশ্চিম থানার পুলিশ জানিয়েছে৷রাজধানী আগরতলা শহরের আইজিএম হাসপাতাল সংলগ্ণ গীতাঞ্জলি অ্যাপার্টমেন্টের কাছ থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷


অন্যদিকে, রানির বাজার থানা এলাকার কেপরাম পাড়ায় একটি পুকুর থেকে এক ব্যক্তিকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ মৃত ব্যক্তির নাম লক্ষণ রবি দাস৷ বাড়ি ওই এলাকাতেই৷স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল রাত থেকেই লক্ষণ রবি দাস নামের ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন৷ সোমবার একটি পুকুর থেকে তার ভাসমান দেহ উদ্ধার করা হয়৷ দেহটি উদ্ধার করে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে যান৷


জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ মৃতদেহটি ময়নাতদন্তের পর পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়েছে৷ এ ব্যাপারে রানির বাজার থানায় একটি মামলা গৃহীত হয়েছে৷প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷তবে এটি অস্বাভাবিক মৃত্যু নাকি এখন তা নিয়ে জনমনে নানা কৌতুহলের সৃষ্টি হয়েছে৷ পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে৷ পক্ষ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top