News Flash

  • Home
  • Uncategorized
  • আমরা চাই ভারত বিশ্বগুরু হবে, সেই লক্ষ্যেই বাজেট : ত্রিপুরা বিজেপির মুখপাত্র
Image

আমরা চাই ভারত বিশ্বগুরু হবে, সেই লক্ষ্যেই বাজেট : ত্রিপুরা বিজেপির মুখপাত্র

আগরতলা, ১ ফেব্রুয়ারি (হি.স.) : আমরা চাই ভারত বিশ্বগুরু হবে| সেই লক্ষ্যেই আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট পেশ করেছেন| সোমবার সন্ধ্যায় ত্রিপুরা প্রদেশ মুখ্য কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দৃঢ় প্রত্যয়ের সাথে এ-কথা বলেন দলীয় মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য| তাঁর কথায়, নতুন যুগের সূচনায় এবং নতুন দিশার চিন্তায় এই বাজেট পেশ করা হয়েছে| কারণ, স্বাধীনতার পর এ-বছরই প্রথম জিডিপি-র ৮ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ হয়েছে| এতকাল শুধুমাত্র ২ শতাংশের অধিক দেশবাসীর ভাগ্যে তা জুটেনি|

তিনি বলেন, বাজেটে ঘাটতি রয়েছে| কারণ, করোনা-র প্রকোপ থেকে দেশ এখনও বেরিয়ে আসতে পারেনি| তবুও কর বৃদ্ধি করা হয়নি| কারণ, আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী| তাঁর দৃঢ় বিশ্বাস, ৯.৬ শতাংশ বাজেট ঘাটতি নিয়েও এই বাজেট নতুন দিকের সূচনা করবে|

তাঁর দাবি, বাজেট প্রাপ্তির সম্পর্ণ তথ্য এখনও জানা যায়নি| তবে খুবই কম সময়ের মধ্যে তাও জানা সম্ভব হবে| তবে, জাতীয় সড়ক এবং চা শিল্পে ত্রিপুরা দারুণভাবে উপকৃত হচ্ছে, তা অনুমান করা যাচ্ছে সহজেই, বলেন তিনি| 

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top