News Flash

  • Home
  • Uncategorized
  • বাজেটে ডোনার মন্ত্রকের বরাদ্দ বৃদ্ধি ৭৮৮ কোটি টাকা
Image

বাজেটে ডোনার মন্ত্রকের বরাদ্দ বৃদ্ধি ৭৮৮ কোটি টাকা

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.) : সাধারণ বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নের লক্ষ্যে ২০২০-২১ অর্থবর্ষে বরাদ্দ ৫১,২৭০ কোটি থেকে বাড়িয়ে ২০২১-২২ অর্থবর্ষে বরাদ্দ করেছে ৬৮,০২০ কোটি টাকা| উত্তর-পূর্বাঞ্চল সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রক এবং বিভাগের জন্য ওই অর্থ বরাদ্দ করা হয়েছে| সাথে ডোনার মন্ত্রকের জন্য ২০২০-২১ অর্থবর্ষে বরাদ্দ ১,৮৯৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২০২১-২২ অর্থবর্ষে বরাদ্দ করেছে ২,৬৮৪ কোটি টাকা| তাতে গত অর্থবর্ষের তুলনায় ৭৮৮ কোটি টাকা এবং ২৭ শতাংশ বরাদ্দ বৃদ্ধি হয়েছে| 

এদিকে, কেন্দ্রীয় প্রকল্প ও স্কিমের অধীনে পূর্বোত্তর পরিষদ এবং বিশেষ উন্নয়ন প্রকল্পের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী সামান্য বৃদ্ধি করে ৫৮৪ কোটি টাকা বরাদ্দ করেছে| এই বাজেটে অরুণাচল প্রদেশ এবং উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য সীমান্তবর্তী অঞ্চলের জন্য বিশেষ তহবিল গঠন করা হয়েছে| তাতে পরিকাঠামো গঠন এবং উন্নতিকরণ সম্ভব হবে|

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top