News Flash

  • Home
  • Uncategorized
  • সাহসিকতার সঙ্গে সমুদ্রকে নিরাপদ রেখেছে উপকূলরক্ষী বাহিনী : প্রধানমন্ত্রী
Image

সাহসিকতার সঙ্গে সমুদ্রকে নিরাপদ রেখেছে উপকূলরক্ষী বাহিনী : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ৪৫ তম প্রতিষ্ঠা দিবসে উপকূলরক্ষী বাহিনীর সাহসিকতাকে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, “সাহসিকতার সঙ্গে আমাদের সমুদ্রকে নিরাপদ সুনিশ্চিত করেছে উপকূলরক্ষী বাহিনী।” সোমবার, ১ ফেব্রুয়ারি ৪৫ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী।

এদিন সকালে টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, “ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর প্রতিষ্ঠা দিবসে, উপকূলরক্ষী বাহিনীর সকল সদস্য এবং তাঁদের পরিবারকে শুভেচ্ছা। আমাদের উপকূলরক্ষী বাহিনী সাহসিকতার সঙ্গে আমাদের সমুদ্রকে নিরাপদ সুনিশ্চিত করেছে। তাঁদের পেশাদারিত্ব এবং অনবদ্য সেবার জন্য আমরা গর্বিত।” প্রধানমন্ত্রী ছাড়াও ৪৫ তম প্রতিষ্ঠা দিবসে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। টুইট করে রাজনাথ সিং লিখেছেন, ”ভারতের উপকূলকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে উপকূলরক্ষী বাহিনী। দেশের প্রতি বাহিনীর সেবার জন্য তাঁদের স্যালুট জানাই।”

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top