News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্বৃত্তদের হাত থেকে নাগরিকদের রক্ষা করাই পুলিশের কর্তব্য : অমিত শাহ
Image

দুর্বৃত্তদের হাত থেকে নাগরিকদের রক্ষা করাই পুলিশের কর্তব্য : অমিত শাহ

নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি. স.): মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লি পুলিশের প্রধান কার্যালয় পৌঁছিয়ে প্লাজমা দাতাদের সঙ্গে দেখা করে নিজের কৃতজ্ঞতা ব্যক্ত করেন। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সবার প্রথমে দিল্লি পুলিশের কর্তব্য হচ্ছে দুর্বৃত্তদের হাত থেকে নাগরিকদের রক্ষা করা। পাশাপাশি বিক্ষোভরত কৃষকদের সঙ্গেও শান্তিপূর্ণভাবে আলোচনা চালিয়ে যাওয়া। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ভালো কাজ করে গিয়েছে দিল্লি পুলিশ। আইন-শৃঙ্খলা দেখভালের দায়িত্ব পুলিশের। সেই নিরিখে প্রশাসনিক বিভাগগুলির মধ্যে পুলিশ বিভাগ সবার আগে থাকবে। উন্নয়নের দিকে তখনই রাজ্য এগিয়ে যেতে পারে যখন সমাজে আইন ব্যবস্থা ঠিক থাকে।


এদিন দিল্লি পুলিশের কমিশনার এসএম শ্রীবাস্তব জানিয়েছেন, পুলিশের মধ্যে ব্যবহার করা প্রযুক্তির নিরন্তন পরিবর্তন ও উন্নত হওয়া প্রয়োজন। এর জন্য পুলিশ টেকনোলজি সেল তৈরি করা হয়েছে। এই সেল কোন প্রযুক্তির প্রয়োজন পড়লে বিদেশ থেকে আমদানি করতে পারবে। এমনকি প্রযুক্তির ব্যাপ্তি বৃদ্ধি করতে পারবে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top