News Flash

  • Home
  • Uncategorized
  • চরম বিশৃঙ্খলা কেরল বিধানসভায়, ওয়াকআউট কংগ্রেস-সহ বিরোধীদের
Image

চরম বিশৃঙ্খলা কেরল বিধানসভায়, ওয়াকআউট কংগ্রেস-সহ বিরোধীদের

তিরুবনন্তপুরম, ৮ জানুয়ারি (হি.স.): চরম বিশৃঙ্খলার সাক্ষী হল কেরল বিধানসভা। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং স্পিকার পি শ্রীরামাকৃষ্ণণের ইস্তফার দাবি জানিয়ে রাজ্যপালের বক্তব্যকে বয়কট করল কংগ্রেস-সহ বিরোধীরা। শুক্রবার সকাল থেকে শুরু হয় কেরল বিধানসভার ২২ তম অধিবেশন। বাজেট অধিবেশনের শুরুতে বিধানসভায় বক্তব্য রাখতে আসেন কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান। কিন্তু, রাজ্যপাল বক্তব্য শুরু করা মাত্রই কংগ্রেস-নেতৃত্বাধীন বিরোধীরা বিধানসভা থেকে ওয়াকআউট করেন।

ফলে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় কেরল বিধানসভায়। রাজ্যপাল জানান, ‘আমি নিজের সাংবিধানিক দায়িত্ব পালন করছি। রাজ্যপাল তাঁর সাংবিধানিক দায়িত্ব পালন করার সময় কোনও বাধা সৃষ্টি করা হবে না, এটাই প্রত্যাশিত।’


উল্লেখ্য, ডলার চোরাচালান মামলায় অভিযুক্ত কেরল বিধানসভার স্পিকার পি শ্রীরামাকৃষ্ণণ। স্পিকার এবং মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবি জানিয়ে এদিন রাজ্যপালের বক্তব্য বয়কট করে কংগ্রেস-সহ বিরোধীরা। ব্যানার ও পোস্টার নিয়ে স্পিকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন বিরোধীরা। স্লোগানের মধ্যেই নিজের বক্তব্য শুরু করেন রাজ্যপাল। রাজ্যপাল বলেন, ‘আপনারা ইতিমধ্যেই অনেক স্লোগান দিয়েছেন…আমাকে আর বাধা দেবেন না।’ এরইমধ্যে কথা বলতে চান বিরোধী নেতা রমেশ। কিন্তু, রাজ্যপাল তাঁর কথা শোনেননি। রাজ্যপাল তাঁর বক্তব্য চালিয়ে গেলে কংগ্রেস-সহ বিরোধীরা বিধানসভা থেকে ওয়াকআউট করে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top