News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে যুবক খুনে ধৃত এক , সাত দিনের পুলিশ রিমান্ডে
Image

রাজ্যে যুবক খুনে ধৃত এক , সাত দিনের পুলিশ রিমান্ডে

আগরতলা, ২৯ ডিসেম্বর (হি. স.)৷৷ যুবক খুনের ঘটনায় পুলিশ একজন-কে গ্রেফতার করেছে৷ তাকে আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ৷ আদালত পুলিশের আবেদন মঞ্জুর করেছে৷ গত ২৬ ডিসেম্বর সাতসকালে রক্তাক্ত জনৈক যুবককে নগ্ণ অবস্থায় উদ্ধার করেছিল পুলিশ৷ তাঁকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছিলেন৷ মৃত যুবকের নাম অভিজিৎ পোদ্দার৷ তিনি আগরতলা গান্ধীঘাট এলাকার বাসিন্দা৷


প্রসঙ্গত, গত শনিবার সকালে রাধাপুর থানাধীন কলাবাগান বেলবাড়ি এলাকায় এক যুবককে সম্পূর্ণ নগ্ণ অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় জনগণ৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রাধাপুর থানায়৷ খবর পেয়ে রাধাপুর থানা এবং জিরানিয়া থেকে দমকল বাহিনী ছুটে যায়৷ তাঁকে উদ্ধার করে জিবি হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভরতি করা হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷


ওই ঘটনায় পুলিশ আজ এক যুবক-কে গ্রেফতার করেছে৷ এ-বিষয়ে এপিপি বিদ্যুৎ সূত্রধর জানিয়েছেন, অভিজিৎ পোদ্দার খুনের ঘটনায় পুলিশ সাগর দাস নাম এক যুবক-কে গ্রেফতার করেছে৷ সাথে একটি গাড়ি ও বিভিন্ন রকমের জিনিস পুলিশ বাজেয়াপ্ত করেছে৷ শুধু তাই নয়, কিছু ভিডিও ফুটেজও উদ্ধার করেছে পুলিশ৷ আজ তাকে আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড চেয়েছিল৷ আদালত পুলিশের ওই আবেদন মঞ্জুর করেছে৷বিদ্যুৎবাবু বলেন, রাধাপুর থানার পুলিশ ওই ঘটনায় তদন্ত করছে৷ ভারতীয় দণ্ডবিধি ৩০২ ধারায় মামলা রুজু হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top