News Flash

  • Home
  • Uncategorized
  • ছাওমনুতে দুই এনএলএফটি জঙ্গী পুলিশের জালে
Image

ছাওমনুতে দুই এনএলএফটি জঙ্গী পুলিশের জালে

আগরতলা, ২১ ডিসেম্বর (হি. স.)৷৷ ত্রিপুরা পুলিশ নিষিদ্ধ ঘোষিত এনএলএফটি গোষ্ঠীর দুই ক্যাডারকে গ্রেফতার করেছে৷ আজ সোমবার ত্রিপুরা পুলিশ এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, গত শুক্রবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে মালিরাই রোয়াজা পাড়ার তিলক ত্রিপুরা ওরফে ত্রিনি মোহন ত্রিপুরা এবং তুইসাকতরের অর্জুন রিয়াং (২১)-কে ধলাই জেলার ছাওমনু মোটর স্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়েছিল৷ জিজ্ঞাসাবাদে দু’’জনেই জানিয়েছে, তিলক ত্রিপুরা অর্জুন রিয়াংকে এনএলএফটি (বিএম) গোষ্ঠীতে যোগ দিতে অনুপ্রেরণা দিয়েছিল৷ তার জন্য সে এনএলএফটি থেকে আর্থিক সহায়তা পাবেন৷


প্রেস বিবৃতিতে আরও জানানো হয়েছে, অর্জুন রিয়াং এনএলএফটিতে যোগদানের সিদ্ধান্ত নেয় এবং দাহজয় ত্রিপুরার সাথে বাংলাদেশের এনএলএফটি ক্যাম্পে যাওয়ার জন্য তাঁর বাড়ি ছেড়ে দেয়৷ তারা মানিকপুর থানার অন্তর্গত নৈসারাম রোয়াজা পাড়ার মাধ্যমে বাংলাদেশে প্রশিক্ষণ নিতে যাওয়ার জন্য প্রস্তুত ছিল৷ অর্জুন রিয়াং ছাওমনুর কাছে পৌঁছলে স্থানীয় পুলিশ তাকে গ্রেফতার করে৷ পুলিশ অর্জুন রিয়াংকে জিজ্ঞাসাবাদ করে তিলক ত্রিপুরাকে সালেমার বাড়ি থেকে গ্রেফতার করেছে৷


দুই সন্দেহভাজনের গ্রেফতার ত্রিপুরায় নিষিদ্ধ এনএলএফটি গোষ্ঠীর তৎপরতা এবং প্রচেষ্টা প্রমাণিত করছে৷ এই জঙ্গিরা তাদের গতিবিধি বজায় রাখতে এবং দলে যোগদানের জন্য ত্রিপুরায় উন্মুক্ত সীমান্ত ব্যবহার করছে৷ বিষয়টি যথেষ্ট উদ্বেগের৷ এডিসি অঞ্চলে বসবাসরত জনগণ সরকারের প্রয়োজনীয় সমস্ত সুবিধা পাচ্ছে, তবে মানুষ কেন আর্থিক সহায়তার বিনিময়ে নিষিদ্ধ গোষ্ঠীতে যোগদানের জন্য অনুপ্রাণিত হচ্ছে?

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top