News Flash

  • Home
  • Uncategorized
  • সংসদের অধিবেশন বন্ধ নিয়ে নিন্দায় সরব প্রিয়াঙ্কা
Image

সংসদের অধিবেশন বন্ধ নিয়ে নিন্দায় সরব প্রিয়াঙ্কা

নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি. স.): সংসদের শীতকালীন অধিবেশন বাতিল হওয়া নিয়ে অসন্তোষ ক্রমাগত প্রকাশ করে চলেছে কংগ্রেস। এ নিয়ে বুধবারের পরে বৃহস্পতিবারও বিবৃতি দিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছে কংগ্রেস নেতৃত্ব। দলের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে জানিয়েছেন, এই সরকার শুধুমাত্র পুঁজিপতি বন্ধুদের ফায়দার জন্য কাজ করে থাকে। গরিব কৃষক এবং শ্রমিকদের নিয়ে কথা বলার সময়টুকু এদের নেই। কৃষকদের সমস্যা দূর করতে চায় না সরকার। সেই জন্যই বাহানা তৈরি করে সংসদের অধিবেশন এড়িয়ে যাওয়া হয়েছে।

এদিন নিজের টুইট বার্তায় প্রিয়াঙ্কা লিখেছেন, করোনা কালের মধ্যে কোটিপতি বন্ধুদের ফায়দা করিয়ে দিতে সংসদ খোলা রেখে কৃষি আইন পাশ করে দেয় বিজেপি সরকার। কিন্তু ১১ কৃষকের জীবনহানি এবং বাবা রাম সিংয়ের আত্মহত্যার পরেও কৃষি বিল নিয়ে চর্চার জন্য সংসদ খোলা হল না। অহংকার ও অসংবেদনশীল মনের প্রতীক এটি। পুঁজিপতিদের ফায়দা নেই দেখে সংসদ বন্ধ করে দেওয়া হল। কৃষকদের সমস্যা দূর করার কোন ইচ্ছা নেই সরকারের।

উল্লেখ করা যেতে পারে বুধবার কংগ্রেসের তরফ থেকে বিবৃতি জারি করে স্পষ্ট বলে দেওয়া হয় যে সংসদ বন্ধ করে রাখার অর্থ গণতন্ত্রকে হত্যা করার সমান।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top