News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির সীমান্তে কৃষক বিক্ষোভ অব্যাহত, সতর্ক পুলিশ
Image

দিল্লির সীমান্তে কৃষক বিক্ষোভ অব্যাহত, সতর্ক পুলিশ

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি. স.): হরিয়ানা-দিল্লি সীমান্তের সিংঘুতে কৃষক বিক্ষোভ আরও বেশি শক্তিশালী হয়ে উঠছে। বিক্ষোভরত কৃষকদের লক্ষ্য ১৪ ডিসেম্বরের আন্দোলনকে আরও শক্তিশালী করে তোলা। সেই লক্ষ্যে জমায়েত ক্রমাগত বেড়ে চলেছে এখানে। ফলে বন্ধ করে দেওয়া হয়েছে সীমান্ত। যানজটের কারণে দুর্ভোগের মুখে পড়েছে সাধারণ মানুষ। বিক্ষোভরত কৃষকরা যাতে কোনওভাবেই দিল্লির ভেতরে প্রবেশ করতে না পারে তার জন্য আগামী দিনেও সীমান্ত বন্ধ রাখা হবে বলে জানিয়েছে দিল্লির ট্রাফিক পুলিশ।

বৃহস্পতিবার দিল্লি ট্রাফিক পুলিশের তরফ থেকে জানানো হয়েছে সিংঘু, আওচন্ডী, পিয়াও মনিয়ারী, মঙ্গেশপুর সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। ৪৪ নম্বর জাতীয় সড়ক পুরোপুরি বন্ধ। হরিয়ানা-দিল্লি সীমান্ত লাগোয়া টিকরি, ধানসা বন্ধ করে দেওয়া হয়েছে। পণ্যবাহী যান চলাচলের জন্য ঝারোডা সীমান্তের একাংশ খোলা রয়েছে। জাতিক্রা সীমান্ত শুধুমাত্র দুই চাকার বাহন এবং পথচারীদের আনাগোনার জন্য খুলে দেওয়া হয়েছে। বিক্ষোভ আরও বেশি ঘনীভূত হয়ে যাওয়ার কারণে পুলিশি প্রহরা সীমান্তবর্তী এলাকাগুলিতে বৃদ্ধি করা হয়েছে। যানজট এড়ানোর জন্য পণ্যবাহী যান ও অন্যান্য যাত্রীবাহী বাহনগুলিকে অন্যত্র ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top