News Flash

  • Home
  • Uncategorized
  • আম্বেদকরের আদর্শ আজও অনুপ্রাণিত করে চলেছে : প্রধানমন্ত্রী
Image

আম্বেদকরের আদর্শ আজও অনুপ্রাণিত করে চলেছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি. স.): ভারতীয় সংবিধানের প্রণেতা বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের ৬৪তম মৃত্যুবার্ষিকী বিনম্র শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবাসরীয় সকালে নিজের টুইট বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, মহাপারিনির্বাণ দিবসে মহান ড. ভীমরাও আম্বেদকরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তাঁর ভাবনা এবং আদর্শ আজও অনুপ্রাণিত করে চলেছে। দেশের জন্য যে স্বপ্ন তিনি দেখেছিলেন তা পূরণ করতে অঙ্গীকারবদ্ধ আমরা।


উল্লেখ করা যেতে পারে সমাজ সংস্কারক, অর্থনীতিবীদ, রাজনীতিবিদ হিসেবে দেশকে ক্রমাগত সেবা করে গিয়েছিলেন ভীমরাও আম্বেদকর। দলিতদের ওপর নির্যাতনের বিরুদ্ধে তিনি সরব হয়েছিলেন। সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষের জন্য তিনি আন্দোলন গড়ে তুলেছিলেন গোটা দেশজুড়ে। ভারতীয় সংবিধানের অন্যতম স্থপতিকার আম্বেদকর নিজের সময় থেকে অনেক বেশি এগিয়ে ছিলেন। প্রান্তিক শ্রেণীর ক্ষমতায়নের জন্য জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করে গিয়েছিলেন। ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৯০ সালে তাঁকে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়। 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top