News Flash

  • Home
  • Uncategorized
  • নাগপুরে ট্রাফিক পুলিশকে বনেটে নিয়ে ছুটল গাড়ি, ধৃত অভিযুক্ত চালক
Image

নাগপুরে ট্রাফিক পুলিশকে বনেটে নিয়ে ছুটল গাড়ি, ধৃত অভিযুক্ত চালক

নয়াদিল্লি, ৩০ নভেম্বর (হি.স.): ট্র্যাফিক আইন লঙ্ঘনকারীর গাড়িকে থামাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন কর্তব্যরত ট্র্যাফিক পুলিশ কর্মী। ২৯ নভেম্বর (রবিবার) ঘটনাটি ঘটেছিল মহারাষ্ট্রের নাগপুরের একটি ব্যস্ততম রাস্তায়। নাগপুর পুলিশের পক্ষ থেকে প্রকাশ্যে আনা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, নাগপুরের সাক্কারদারা এলাকায় ব্যস্ততম রাস্তায় কর্তব্যরত ট্র্যাফিক পুলিশকে গাড়ির বনেটে নিয়ে ছুটছে একটি গাড়ি। এই ঘটনায় অভিযুক্ত গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ।


নাগপুরের সাক্কারদারা এলাকায় ট্র্যাফিক আইন অমান্য করেছিল ওই গাড়িটি। তখন গাড়িটি থামানোর চেষ্টা করেন সেখানে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ কর্মী। কিন্তু না থেমে গাড়িটি পুলিশকর্মীকে নিয়েই ছুটতে শুরু করে। ভিডিয়োতে দেখা গিয়েছে, ব্যস্ততম রাস্তায় গাড়ির বনেটে পুলিশ কর্মীকে নিয়েই ছুটছে গাড়িটি। এ ভাবে কিছুটা যাওয়ার পর একটি স্কুটারকেও ধাক্কা মারে গাড়িটি। গাড়িটি প্রায় ৫০০ মিটার পর্যন্ত ছুটে যায়। পরে অভিযুক্ত গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top