News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে আসছেন বিনোদ সোনকার
Image

রাজ্যে আসছেন বিনোদ সোনকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ রাজ্যে আসছেন বিজেপি’র ত্রিপুরা প্রদেশ কমিটির নতুন নিযুক্ত পর্যবেক্ষক বিনোদ সোনকার৷ আগামী ৩রা ডিসেম্বর তিনি দুই দিনের সফরে আসছেন৷ বিজেপির প্রদেশ নেতৃত্ব সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার তিনি এখানে আসবেন এবং দলের নেতৃত্ব এবং বিধায়কদের সাথে বৈঠক করবেন৷


সোনকার সম্প্রতি ত্রিপুরার পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন৷ তিনি সুনীল দেওধরের স্থলাভিসিক্ত হয়েছেন৷ দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সোনকারকে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়ার পর তিনি প্রথমবারের মতন রাজ্যে আসছেন৷ জানা গিয়েছে, বর্তমানে প্রদেশ বিজেপিতে সাংগঠনিক মতবিরোধ চলছে তথা বিদ্রোহী বিধায়ক রয়েছেন এবং তাদের দাবি, আপত্তিগুলি নিয়েও আলোচনা করবেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top