News Flash

  • Home
  • Uncategorized
  • গন্ডাছড়ায় যান দুর্ঘটনায় গুরুতর আহত পাঁচজন
Image

গন্ডাছড়ায় যান দুর্ঘটনায় গুরুতর আহত পাঁচজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ ধলাই জেলার গন্ডাছড়া ভগিরথ পাড়ায় পথদুর্ঘটনায় ৫ জন আহত হয়েছেন৷ আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ জানা যায় একটি দ্রুতগামী গাড়ি যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে৷ তাতে গাড়ির ৫ জন যাত্রী গুরুতর ভাবে আহত হন৷


ঘটনার সাথে সাথে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান৷ খবর পাঠানো হয় দমকল বাহিনী এবং পুলিশকে৷ খবর পেয়ে দমকল বাহিনী এবং পুলিশ দল ঘটনাস্থলে ছুটে যায়৷ সেখান থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷আহতদের মধ্যে দু জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে৷ চালকের অসাবধানতার কারণেই পথ দুর্ঘটনা ঘটেছে৷ গন্ডাছড়া থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷উল্লেখ্য রাজ্যের বিভিন্ন স্থানে প্রতিদিন পথদুর্ঘটনা ক্রমাগত বেড়েই চলেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top