News Flash

  • Home
  • Uncategorized
  • টিপিএফ-এর ১২ ঘণ্টা বনধ, স্তব্ধ ত্রিপুরার এডিসি এলাকা
Image

টিপিএফ-এর ১২ ঘণ্টা বনধ, স্তব্ধ ত্রিপুরার এডিসি এলাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/তেলিয়ামুড়া, ২৫ নভেম্বর৷৷ ফায়ারম্যান বিশ্বজিৎ দেববর্মার মৃত্যুর প্রতিবাদে আজ বুধবার ১২ ঘণ্টার এডিসি এলাকা বনধ পালন করছে ত্রিপুরা পিপলস ফ্রন্ট (টিপিএফ)৷ তবে, এ-বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছেন না টিপিএফ-প্রধান পাতালকন্যা জমাতিয়া৷ এতে স্পষ্ট, এডিসি ভোটকে পাখির চোখ করে পাহাড়ে জমি দখলের উদ্দেশ্যেই এই বনধ-এর ডাক দেওয়া হয়েছে৷ কারণ, আনুষ্ঠানিকভাবে আহূত এই বনধ-এর আগাম কোনও ঘোষণা করেনি টিপিএফ৷ আজকের বনধ-এ অবরুদ্ধ জাতীয় সড়ক এবং রেল পরিষেবাও স্তব্ধ হয়ে পড়েছে৷


সম্প্রতি, পানিসাগরে জাতীয় সড়ক অবরোধ চলাকালীন মৃত্যু হয়েছিল ফায়ারম্যান বিশ্বজিৎ দেববর্মার৷ তাঁর মৃত্যুকে কেন্দ্র করে পাহাড়ে জনজাতিভিত্তিক রাজনৈতিক দলগুলি নিজ নিজ কায়দায় পরিস্থিতি উত্তপ্ত করে রেখেছে৷ বিশেষ করে শাসক জোট শরিক আইপিএফটি গত দুদিন ধরে বিশ্বজিৎ দেববর্মার মৃত্যুর সঙ্গে জড়িত দোষীর কঠোর শাস্তির দাবিতে বাজার গরম করে রেখেছে৷ এক ধাপ এগিয়ে আজ টিপিএফ এডিসি এলাকায় বনধ-এর ডাক দিয়েছে৷

টিপিএফ-এর ডাকা বারো ঘণ্টা এডিসি বনধ-এর জেরে সর্বত্রই প্রভাব পড়েছে৷ খোয়াই জেলায় তেলিয়ামুড়া ত্রিশাবাড়িতে অবস্থিত রেল স্টেশনের সামনে টিপিএফ দলের কর্মী সমর্থকরা খোয়াই-তেলিয়ামুড়া সড়ক পথ অবরোধ করেন৷ গাড়ির টায়ার জ্বালিয়ে তারা তাদের বিক্ষোভ প্রদর্শন করছেন৷ এ ঘটনাকে কেন্দ্র করে তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি রেলস্টেশন সংলগ্ণ এলাকার পরিস্থিতি উত্তপ্ত৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে প্রচুর সংখ্যক পুলিশ ও টিএসআর বাহিনী৷ এলাকাজুড়ে বিরাজ করছে থমথমে ভাব৷


বনধ-কে ঘিরে বিপাকে পড়েছেন রোগী থেকে শুরু করে যাত্রীসাধারণ৷ অনেকে হাসপাতালে যাওয়ার জন্য বারবার অনুরোধ জানিয়েও কোনও লাভ হয়নি৷ হতাশ হয়ে তাঁরা ঘরমুখি হচ্ছেন৷ জনৈক রোগীর পরিবারের সদস্য বলেন, অতীতে অনেক বনধ হয়েছে৷ কিন্তু, হাসপাতাল যাত্রী, অ্যাম্বুলেন্স ইত্যাদিকে বনধ-এর আওতার বাইরে রাখা হতো৷ কিন্তু, আজ অনেক কাকুতি-মিনুতি করেও কোনও ফল মিলেনি৷ বনধ সমার্থকরা রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য গাড়ি যেতে দেননি৷ বাধ্য হয়ে ফিরে যাচ্ছি, হতাশার সুরে বলেন তিনি৷ এদিন টিপিএফ কর্মীরা অসম-আগরতলা জাতীয় সড়কও অবরোধ করেছেন৷ চম্পকনগরে অবস্থিত মাধববাড়ি এবং আঠারোমুড়া পাহাড়ের ৩৬ মাইল এলাকায় টিপিএফ দলের কর্মী সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করছেন৷
টিপিএফ-এর ডাকা বনধ-এ ধলাই, উত্তর ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা এবং গোমতি জেলায়ও প্রভাব পড়েছে৷ বিশেষ করে ধলাই জেলা পুরো শুনশান হয়ে পড়েছে৷ বাজার হাট, দোকানপাট খুলেনি৷ যানবাহন চলাচল স্তব্ধ হয়ে রয়েছে৷ এই বনধ-কে ঘিরে সমগ্র ত্রিপুরায় আতঙ্কের পরিবেশ কায়েম হয়েছে৷ ফলে, পাহাড়ে মানুষজন বাড়িঘর থেকে বের হচ্ছেন না৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top