News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্বজিৎ দেববর্মা ও শ্রীকান্ত দাসকে অন্তিম শ্রদ্ধা থামেনি আন্দোলন,থমথমে কাঞ্চনপুর ও পানিসাগর
Image

বিশ্বজিৎ দেববর্মা ও শ্রীকান্ত দাসকে অন্তিম শ্রদ্ধা থামেনি আন্দোলন,থমথমে কাঞ্চনপুর ও পানিসাগর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর৷৷ ব্রু শরণার্থীদের পুনর্বাসন ইস্যুতে শনিবার পানিসাগরে যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল তাতে নিহত ফায়ারম্যান বিশ্বজিৎ দেববর্মা এবং জয়েন্ট মুভমেন্ট কমিটির শ্রীকান্ত দাসকে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে৷ চোখের জলে তাঁদের বিদায় দেওয়া হয়েছে৷ কিন্তু, থেমে নেই আন্দোলন৷ রবিবারও চলছে কাঞ্চনপুর মহকুমায় ধর্মঘট৷ নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয়েছে কাঞ্চনপুর, পানিসাগর সহ ঊনকোটি ও উত্তর জেলার বিভিন্ন মহকুমা৷ আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে কঠোর নজর রাখছে পুলিশ প্রশাসন৷ গোয়েন্দা পুলিশকে সতর্ক করা হয়েছে৷ সীমান্ত এলাকায় বিএসএফকে কঠোর নজরদারী চালানোর নির্দেশ দিয়েছে প্রশাসন৷


সপ্তম দিনেও আন্দোলন থেকে পিছপা হাঁটে নি কাঞ্চনপুরের যৌথ কমিটি৷ রবিবারও মহাকুমার বিভিন্ন স্থানে যৌথ কমিটি কর্মীদের আন্দোলন ছিল অব্যাহত৷ ছিল পুলিশের পিকেটিং৷ দোকানপাট ছিল বন্ধ৷ গাড়ি ঘোড়া ছিল বন্ধ৷ পাশাপাশি নিরাপত্তা বাহিনী ছিল ছয়লাপ৷ এদিন কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই৷ সমস্ত কিছু স্তব্ধ৷ বর্তমানে ধর্মনগর পানিসাগর সহ কাঞ্চনপুর মহাকুমা জুড়ে মোতায়েন করা হয়েছে টিএসআর ও পুলিশ বাহিনী৷ নেতৃত্বেরা জানান আন্দোলন অব্যাহত থাকবে যতক্ষণ না পর্যন্ত সরকার তাদের দাবি মেনে নিচ্ছে না৷
শনিবার পানিসাগরের ঘটনায় গুরুতর ভাবে আহত হয় দমকল বাহিনীর কর্মী বিশ্বজিৎ দেববর্মা৷ ঘটনার পর তাকে নিয়ে যাওয়া হয় ধর্মনগর হাসপাতালে৷ সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ কিন্তু শনিবার রাতে জিবি হাসপাতালে তার মৃত্যু হয়৷ জানা যায় মৃত বিশ্বজিৎ দেববর্মা দামছড়া ফারার স্টেশনে কর্মরত ছিল৷ শনিবার সে ছুটি নিয়ে দামছড়া ফারার স্টেশন থেকে নিজ বাড়িতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে৷

এইদিকে রবিবার মৃত বিশ্বজিৎ দেববর্মার মৃতদেহ রাজধানীর ফায়ার সার্ভিস চৌমুহনীস্থিত দমকল বাহিনীর সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়৷ সেখানে বাহিনীর আধিকারিক সহ সকল কর্মীরা মৃত বিশ্বজিৎ দেববর্মাকে শেষ শ্রদ্ধা জানায়৷ উপস্থিত ছিলেন ডিভিসনাল ফায়ার অফিসার ইনচার্জ তপন কুমার রায়৷ তিনি জানান অগ্ণিনির্বাপণ দপ্তরের সদর দপ্তরে শেষ শ্রদ্ধা জানানোর পর মৃত বিশ্বজিৎ দেববর্মার মৃতদেহ তার নিজ বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে৷ এদিকে, ধলাই জেলার নেপালটিলার ডেমডুম এলাকায় বিশ্বজিৎ দেববর্মার মরদেহ নিয়ে গেলে সেখানে কিছু লোক উত্তেজিত হয়ে উঠেন এবং বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়৷ তাতে কয়েকজন অল্পবিস্তর আহত হয়েছেন৷ যদিও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়৷


এদিকে, রবিবার সকালে ধর্মনগর জেলা হাসপাতালে জয়েন্ট মুভমেন্ট কমিটির সকল সদস্যরা ছুটে আসেন৷ দুপুর প্রায় আড়াইটে নাগাদ ময়নাতদন্তের পর পুলিশের গুলিতে নিহত শ্রীকান্ত দাসের মরদেহ তাদের হাতে তুলে দেওয়া হয়৷ তারপর গাড়ি দিয়ে শোক মিছিলের মাধ্যমে কাঞ্চনপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় শ্রীকান্ত দাসের মরদেহ৷ জানা গেছে কাঞ্চনপুরে নিহত শ্রীকান্ত দাসের মরদেহ নিয়ে গিয়ে সেখানে শোক মিছিল বের করা হয়৷ পাশাপাশি ধর্মনগর জেলা হাসপাতালের চিকিৎসক জানান, নিহত শ্রীকান্ত দাসের বুকের ডান দিকে গুলি লেগে পেছনের দিকে গিয়ে আটকে ছিলো৷ সেখান থেকে গুলি বের করে ফরেনসিক টেস্টের জন্য পাঠিয়ে দিয়েছেন৷ তবে একটি গুলিতেই প্রাণ কেড়ে নিয়েছিল শ্রীকান্তের৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top