News Flash

  • Home
  • Uncategorized
  • অবসরপ্রাপ্ত পুলিশকর্মীর নেতৃত্বে সংঘবদ্ধ বর্বরোচিত হামলায় গুরুতর আহত এএসআই
Image

অবসরপ্রাপ্ত পুলিশকর্মীর নেতৃত্বে সংঘবদ্ধ বর্বরোচিত হামলায় গুরুতর আহত এএসআই

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১৭ নভেম্বর৷৷ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর হাতে আক্রান্ত বিলোনিয়া থানার দায়িত্বপ্রাপ্ত সহকারী সাব ইন্সপেক্টর৷ ঘটনা সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ বিলোনিয়া ভারত চন্দ্র নগর ব্লকের সুকান্ত নগর পঞ্চায়েতের ড্রপগেইট এলাকায়৷


একের পর এক সাংবাদিক আক্রান্ত হওয়ার পর শুরু হয়েছে পুলিশের উপর আক্রমণ৷ কালীপুজোর দশমী নামে বিলোনিয়া ড্রপ গেট এলাকায় শাসক দলের নেতার বাড়িতে ফুল ভলিউমে বক্স মেশিন বাজিয়ে উন্মত্ত তান্ডব লীলা৷ এই তাণ্ডবলীলা তে অতিষ্ঠ হয়ে এলাকার লোকজন বিলোনিয়া থানাতে খবর দেওয়ার পর , মহকুমা পুলিশ আধিকারিকের নির্দেশে , পেট্রোলিংরত এএসআই স্বপন সেন সহ টিএসআর বাহিনীরা ড্রপ গেট এলাকার প্রাক্তন পুলিশ কনস্টেবল তথা শাসক দলীয় বিজেপি নেতা কিরণ বিশ্বাসের বাড়িতে গিয়ে বক্স মেশিন বন্ধ রাখার জন্য বলে এএসআই স্বপন সেন৷

শাসক দলীয় নেতা কিরণ বিশ্বাস নিজেকে বাহুবলী হিসেবে জাহির করতে গিয়ে এএসআই স্বপন সেন এর সাথে বাকবিতন্ডা জড়িয়ে পড়ে এবং বাহুবলী নেতা কিরণ বিশ্বাস সাফ জানিয়ে দেন বক্স মেশিন বন্ধ হবে না৷ এই কথা শোনার পর এএসআই স্বপন সেন বলে কার পারমিশনে বক্স মেশিন বাজানো হচ্ছে৷ এই কথা বলার পরই হঠাৎ শাসক দলীয় নেতা কিরণ বিশ্বাস আক্রমণ করে বসে এএসআই স্বপন সেন এর উপর৷ তার পাশাপাশি কিরণ বিশ্বাসের দুই ছেলে কিশোর বিশ্বাস ও কৌশিক বিশ্বাস ও মারধর শুরু করে বলে অভিযোগ আহত এএসআই স্বপন সেন এর৷
এই ঘটনা দেখে টিএসআর বাহিনী এএসআই স্বপন সেনকে আক্রমণের হাত থেকে বাঁচাতে গিয়ে টিএসআর বাহিনীও আক্রান্ত হয়৷ এক সময় এএসআই স্বপন সেনকে একদল উন্মত্ত বাহিনী টেনে হেঁচড়ে নিয়ে ড্রেনে ফেলে মারতে শুরু করে৷ ছিনিয়ে নেওয়া হয় পুলিশের ডায়েরি,কলম ও পকেটে ছিল ফাইন মানি ২০ হাজার টাকা সেই টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ৷


সাথে সাথে ঘটনার খবর দেওয়া হয় বিলোনিয়া থানাতে৷ ঘটনার খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারিক সহ সাদিক অতিরিক্ত পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত এসআই স্বপন সেনকে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সোমবার রাতেই উদয়পুর গোমতী জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেয়৷ এদিকে অতিরিক্ত পুলিশ বাহিনী আসছে শুনে আক্রমণকারীরা গা ঢাকা দেয় কিন্তু অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী তথা বিজেপি মন্ডল সদস্যকে আটক করে থানায় নিয়ে আসা হয়৷ থানাতে কিরণ বিশ্বাস অসুস্থতা বোধ করাতে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকেও উদয়পুর গোমতী জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয়৷

কিরণ বিশ্বাস নিজে একজন পুলিশ কর্মী ছিলেন পুলিশকর্মী হয়ে পুলিশের উপর এধরণের বর্বরতা আক্রমণের ঘটনায় বিলোনিয়া জুড়ে ছিঃ ছিঃ রব উঠেছে৷ এখন দেখার বিষয় প্রাক্তন পুলিশকর্মী বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়৷ নাকি অদৃশ্য শক্তির বলে ঘটনা ধামাচাপা পড়ে যাবে সেটাই প্রশ্ণ চিহ্ণ হয়ে দাঁড়িয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top