News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মঘটে অনড় জেএমসি,কাঞ্চনপুরে জারি ১৪৪ ধারা
Image

ধর্মঘটে অনড় জেএমসি,কাঞ্চনপুরে জারি ১৪৪ ধারা

কাঞ্চনপুর, ১৭ নভেম্বর (হি.স.)৷৷ ব্রু শরণার্থী পুনর্বাসনের বিরুদ্ধাচরণ করে কাঞ্চনপুরে চলমান অনির্দিষ্টকালের ধর্মঘট সংক্রান্ত বিষয়ে জয়েন্ট মুভমেন্ট কমিটি (জেএমসি)-র সাথে প্রশাসনের বৈঠকে কোনও সুরাহা হয়নি৷ তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কাঞ্চনপুর মহকুমা জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে৷


আজ মঙ্গলবার জয়েন্ট মুভমেন্ট কমিটির সাথে উত্তর ত্রিপুরা জেলা প্রশাসন বৈঠক করেছে৷ বৈঠকে জেলাশাসক জানিয়েছেন, কাঞ্চনপুর মহকুমায় ব্রু শরণার্থী ১,০০০ পরিবারকে পুনর্বাসন দেওয়া হবে৷ বাকিদের অন্যত্র পুনর্বাসনে স্থির হয়েছে৷ কিন্তু জয়েন্ট মুভমেন্ট কমিটি তাতেও আপত্তি জানিয়েছে৷ কমিটির সদস্য রঞ্জিত নাথ বলেন, কাঞ্চনপুর মহকুমায় সবর্োচ্চ ৫০০ ব্রু শরণার্থী পরিবারকে পুনর্বাসনে আমাদের আপত্তি নেই৷ এছাড়া, মনু-ছৈলেংটা, গছিরাম, নন্দিরাম এলাকায় কোনও ব্রু শরণার্থীকে পুনর্বাসন দেওয়া যাবে না৷ তিনি বলেন, ত্রিপুরা সরকার আমাদের দাবি নিয়ে বিবেচনার জন্য সময় চেয়েছে৷ কিন্তু আমরা সাফ জানিয়েছি, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হবে না৷


জয়েন্ট মুভমেন্ট কমিটি ধর্মঘটে অনড় থাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কাঞ্চনপুরের মহকুমাশাসক সমগ্র মহকুমায় ১৪৪ ধারা জারি করেছেন৷ আগামীকাল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ওই আদেশ কার্যকর থাকবে৷ ফলে কাঞ্চনপুর মহকুমায় কোনও ভাবেই জমায়েত কিংবা মিছিল করা যাবে না৷

এদিকে, দুষৃকতীর হামলায় পাম্প অপারেটরের রক্তাক্ত হওয়ার ঘটনায় কাঞ্চনপুরে প্রচণ্ড উত্তেজনা দেখা দিয়েছে৷ ওই ঘটনায় দুই গোষ্ঠীর মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে৷ ঘটনায় ব্রু শরণার্থীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে৷ পূর্ব লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা সুবল দে (৩৬) দুষৃকতীদের আক্রমণে গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন৷
সুবল দে-র স্ত্রী জানিয়েছেন, প্রতিদিনের মতো আজ সকালে পাম্প চালু করতে গিয়েছিলেন তাঁর স্বামী৷ সেখানেই তাঁকে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত করা হয়েছে৷ স্ত্রী-র দাবি, সুবলকে রক্তাক্ত করে পাম্প অফিসের পাশে নালায় ফেলে দিয়েছিল দুষৃকতকারীরা৷ তাঁকে উদ্ধার করে প্রথমে দশদা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়েছিল৷ এর পর কাঞ্চনপুর মহকুমা হাসপাতাল এবং অবস্থা সঙ্কটজনক হওয়ায় সেখান থেকে তাঁকে ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তর করেছেন চিকিৎসকরা৷
ওই ঘটনায় স্থানীয় জনমনে প্রচণ্ড ক্ষোভের সঞ্চার হয়েছে৷ এমনিতেই কাঞ্চনপুরে ব্রু শরণার্থী পুনর্বাসনের বিরোধিতায় অনির্দিষ্টকালের বনধ পালিত হচ্ছে৷ এরই মধ্যে পাম্প অপারেটরের রক্তাক্ত হওয়ার ঘটনায় দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে৷
কারণ, ব্রু শরণার্থীরাই ওই পাম্প অপারেটরকে মেরেছে, এমনটাই অভিযোগ উঠেছে৷ ফলে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ, টিএসআর-এর পাশাপাশি কেন্দ্রীয় আধা সামরিক মোতায়েন করা হয়েছে৷ কাঞ্চনপুরের এসডিপিও বিক্রমজিৎ শুক্লদাস এবং উত্তর ত্রিপুরার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী পরিস্থিতির উপর নজর রেখে চলেছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top