News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রু শরণার্থী পুনর্বাসনে সচিবালয়ে বৈঠক সম্পন্ন দুই সপ্তাহের মধ্যে প্রক্রিয়া শুরুর আবেদন
Image

ব্রু শরণার্থী পুনর্বাসনে সচিবালয়ে বৈঠক সম্পন্ন দুই সপ্তাহের মধ্যে প্রক্রিয়া শুরুর আবেদন

আগরতলা, ১৬ নভেম্বর (হি.স.)৷৷ ব্রু শরণার্থী পুনর্বাসনে সোমবার ত্রিপুরার মুখ্যসচিব মনোজ কুমার বৈঠক করেছেন৷ ব্রু শরণার্থী নেতৃবৃন্দ এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মণ ওই বৈঠকে উপস্থিত ছিলেন৷ দুই সপ্তাহের মধ্যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করার জন্য রাজ্য সরকারের কাছে ব্রু-দের তরফে আবেদন জানানো হয়েছে৷ তাঁদের পুনর্বাসনে জমি চিহ্ণিত করে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন মুখ্যসচিব৷ এদিনের বৈঠকে উত্তর ত্রিপুরার জেলাশাসক এবং কাঞ্চনপুরের মহকুমাশাসক ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন৷


বৈঠক শেষে প্রদ্যুৎ কিশোর জানিয়েছেন, করোনা-র প্রকোপে ত্রিপুরায় ব্রু শরণার্থী পুনর্বাসনে অনেকটা বিলম্ব হয়েছে৷ তবে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে৷ তাই শীঘ্রই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করার দাবি জানানো হয়েছে৷ তিনি বলেন, দুই সপ্তাহের মধ্যে ওই প্রক্রিয়া শুরু করার জন্য আবেদন জানানো হয়েছে৷ মুখ্যসচিব আশ্বস্ত করেছেন, শীঘ্রই এই প্রক্রিয়া শুরু হবে৷
প্রদ্যুতের বক্তব্য, ব্রু শরণার্থীদের ৩/৪ জেলায় পুনর্বাসনের ব্যবস্থা করা হবে৷

ফলে তাঁরা আলাদা আলাদা স্থানে থাকবেন তা নিশ্চিত হয়ে গেছে৷ তাঁর কথায়, প্রায় ৩৫ হাজার ব্রু শরণার্থীকে শুধুমাত্র একটি মহকুমায় পুনর্বাসন দেওয়ার কোনও যৌক্তিকতা নেই৷ বরং, তা সম্পূর্ণ অবাস্তব চিন্তাধারা৷ তাঁর দাবি, সমস্ত ব্রু শরণার্থীকে কাঞ্চনপুর মহকুমায় পুনর্বাসন দেওয়া হবে বলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে৷ তাঁর সাফ কথা, ব্রু শরনার্থীদের পুনর্বাসনে জমি চিহ্ণিত করে ত্রিপুরা সরকার তালিকা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়ে দিয়েছে৷ তাই, শীঘ্রই পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷

Releated Posts

উজ্জয়নে শাহী মসজিদের অংশ অপসারণ ঘিরে উত্তেজনা, পাথর ছোড়ায় কাঁদানে গ্যাস পুলিশের

উজ্জয়ন, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের উজ্জয়নে ঐতিহাসিক শাহী মসজিদের একটি অংশ অপসারণের প্রস্তাবকে কেন্দ্র করে সোমবার সকালে উত্তেজনা…

ByByNews Desk Sep 28, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top