News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রু শরণার্থী পুনর্বাসনে আপত্তি, অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে কাঞ্চনপুরে
Image

ব্রু শরণার্থী পুনর্বাসনে আপত্তি, অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে কাঞ্চনপুরে

কাঞ্চনপুর, ১৬ নভেম্বর (হি.স.)৷৷ ব্রু শরণার্থী পুনর্বাসনে প্রতিশ্রুতি খেলাপের অভিযোগ এনে কাঞ্চনপুর মহকুমায় অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে জয়েন্ট মুভমেন্ট কমিটি৷ সোমবার সকাল থেকে মহকুমা জুড়ে বাজারহাট, দোকান পাট, যানবাহন চলাচল, অফিস- আদালত বন্ধ৷ শান্তিপূর্ণভাবে ধর্মঘট পালিত হচ্ছে বলে দাবি করেছেন নাগরিক সুরক্ষা মঞ্চের সভাপতি রঞ্জিত নাথ৷


দুই দশকের অধিক সময় ধরে ব্রু শরণার্থী সমস্যার সমাধানে তাঁদের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে ত্রিপুরা সরকার৷ প্রায় ৫ সহস্রাধিক ব্রু শরণার্থী পরিবারের পুনর্বাসনের স্থায়ী সমাধানে ত্রিপুরা সরকার ৮ জেলাকে বাছাই করার ঘোষণা করেছিল৷ প্রতিশ্রুতি ছিল, তাঁদেরকে ৮ জেলায় স্থান চিহ্ণিত করে পুনর্বাসন দেওয়া হবে৷ কিন্তু তাদের সকলকে কাঞ্চনপুর মহকুমায় পুনর্বাসন দেওয়া হচ্ছে বলে আপত্তি জানিয়েছে জয়েন্ট মুভমেন্ট কমিটি৷

তাই আজ থেকে কাঞ্চনপুর মহকুমায় অনির্দিষ্ট- কালের ধর্মঘট পালন করা হচ্ছে৷ রঞ্জিত নাথের কথায়, সকালে কাঞ্চনপুরের মহকুমা শাসককে তাঁর অফিসে যেতে বাধা দেইনি আমরা৷ তবে, তাঁর কাছে আমাদের দাবিগুলি পুনরায় তুলে দিয়েছি৷ তিনি বলেন, ব্রু শরণার্থী- দের ত্রিপুরায় আশ্রয় দেওয়ার পর থেকে মিজো এবং বাঙালি ৬০০ পরিবার ১২টি গ্রাম থেকে উচ্ছেদ হয়েছে৷ তাঁদের ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের দাবি পুনরায় জানানো হয়েছে৷ তাছাড়া, কাঞ্চনপুর মহকুমায় সবর্োচ্চ ৫০০ ব্রু পরিবারকে পুনর্বাসনে আপত্তি নেই বলে জানিয়েছি৷ তিনি বলেন, পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিদ্যুৎ এবং পানীয় জল ও স্বাস্থ্যবিধান দফতর দরপত্র আহ্বান করেছে৷ ওই দরপত্র অবিলম্বে বাতিল করা হলে রেশন দোকান এবং সুকল ধর্মঘটের আওতার বাইরে রাখা হবে৷


তাঁর সাফ কথা, ত্রিপুরা সরকার ব্রু শরণার্থীদের রাজ্যে পুনর্বাসন দিতে চাইছে তাতে আমাদের কোনও আপত্তি নেই৷ কিন্তু, তাদের পুনর্বাসনে শুধুমাত্র কাঞ্চনপুর মহকুমাকে বাছাই করা মেনে নেওয়া যাবে না৷ তিনি বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী সারা ত্রিপুরায় ছড়িয়ে ছিটিয়ে তাদের পুনর্বাসন দেওয়া হোক৷ কাঞ্চনপুরবাসীর স্বার্থে এই দাবি মানতেই হবে৷ নয়তো, অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হবে না, হুঁশিয়ারি দেন তিনি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top