News Flash

  • Home
  • Uncategorized
  • মধুপুরে দুই সন্তানের জননীকে ধর্ষণের চেষ্টা এলাকায় উত্তেজনা
Image

মধুপুরে দুই সন্তানের জননীকে ধর্ষণের চেষ্টা এলাকায় উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ বিশালগড় মহাকুমার মধুপুর থানা এলাকার কইয়াঢ়েপা এলাকায় দুই সন্তানের জননীকে ধর্ষণের চেষ্টা করেছে এক লম্পট৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ এ ব্যাপারে মহিলার তরফ থেকে মধুপুর থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷


পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত লম্পটকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷ ঘটনার বিবরণে জানা যায় দুই সন্তানের জননী গরু খোঁজার জন্য গিয়েছিলেন৷সন্ধ্যা সাতটা নাগাদ মহিলার একাকিত্বের সুযোগকে কাজে লাগিয়ে এক লম্পট তাকে ধরে শ্রীলতাহানি করে এবং ধর্ষণের চেষ্টা করে৷ মহিলার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন৷ তখন সে পালিয়ে যায়৷
মহিলা বিষয়টি স্থানীয় লোকজন জানান৷ রাতেই এ ব্যাপারে মধুপুর থানায় অভিযোগ তাদের নাম উল্লেখ করে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়৷ এ ধরনের ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছেন এলাকাবাসী৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top