News Flash

  • Home
  • Uncategorized
  • ১লা ডিসেম্বর থেকে শুরু হবে দশম ও দ্বাদশের ক্লাস
Image

১লা ডিসেম্বর থেকে শুরু হবে দশম ও দ্বাদশের ক্লাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর৷৷ আগামী ১লা ডিসেম্বর থেকে সুকলে শুরু হচ্ছে দশম ও দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন৷ সাথে ওই দিনই খোলা হচ্ছে সাধারণ ও প্রযুক্তির ডিগ্রি কলেজগুলি৷ সোমবার বীরচন্দ্র সেন্ট্রাল লাইব্রেরিতে শিক্ষা বিষয়ক হাই পাওয়ার কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে৷


শিক্ষামন্ত্রী রতন লাল নাথের পৌরহিত্যে অনুষ্ঠিত এই বৈঠকে কোভিড-১৯ পরিস্থিতিতে সরকারি বিধি নিষেধ মেনে সুকল কলেজে পঠন পাঠন শুরু করা যায় এই নিয়ে আলোচনা হয়েছে৷ জানা গিয়েছে, দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের ১লা ডিসেম্বর থেকে সুকলে পঠন পাঠনে অংশ নিতে পারবে৷ এক্ষেত্রেও অভিভাবকদের সম্মতিপত্র নিতে হবে৷ তবে, সুকলের রুটিন সুকল কর্তৃপক্ষকেই তৈরি করতে হবে৷ কলেজ খোলার ক্ষেত্রে একই ভাবে রুটিন তৈরি করবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি৷ আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রতিটি কলেজে ভর্তি পক্রিয়া সম্পন্ন করতে হবে৷ দীপাবলির পর এই সমস্ত বিষয়গুলি নিয়ে পূনরায় হাই পাওয়ার কমিটি বৈঠকে বসবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top