News Flash

  • Home
  • Uncategorized
  • স্বামীকে খুনের অভিযোগে গ্রেফতার স্ত্রী, পরকীয়ার পরিণতি, দাবি এলাকাবাসীর
Image

স্বামীকে খুনের অভিযোগে গ্রেফতার স্ত্রী, পরকীয়ার পরিণতি, দাবি এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৮ অক্টোবর৷৷ স্ত্রী-র বিরুদ্ধে স্বামীকে খুনের অভিযোগ উঠেছে৷ পরকীয়া সম্পর্কের এই পরিণতি বলে এলাকাবাসী দাবি করেছেন৷ পুলিশ মৃতের পরিবার এবং এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে স্ত্রী-কে গ্রেফতার করেছে৷ এলাকাবাসী মৃতের শ্বশুর ও শাশুড়িকেও গ্রেফতারের দাবি জানিয়েছেন৷ সিপাহিজলা জেলার বিশালগড় থানাধীন গকুলনগর ভৌমিকপাড়ায় সংগঠিত ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷


দীপঙ্কর ভৌমিককে তার স্ত্রী অনামিকা শর্মা ভৌমিক খুন করেছেন বলে অভিযোগ উঠেছে৷ মঙ্গলবার রাতে দীপঙ্করকে ঘরের মধ্যেই অচৈতন্য অবস্থায় উদ্ধার করে পরিবারের সদস্যরা হাঁপানিয়ায় ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷

এই ঘটনায় মৃতের মা জানিয়েছেন, প্রায় পুত্রবধূ অনামিকা তাঁর ছেলেকে মারধর করতেন৷ বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া প্রায় লেগেই থাকত৷ পুত্রবধূর হাতে তাঁর ছেলে একাধিকবার প্রহৃত হয়েছেন৷ মৃতের মা অভিযোগ করে বলেন, তাঁর পুত্রবধূ দুবার স্বামীর মাথা ফাটিয়েছেন এবং একবার দাঁত ভেঙে দিয়েছেন৷ গতকাল রাতেও তাঁদের মধ্যে ঝগড়া হয়েছিল৷ তখন তাঁর দীপঙ্করকে অনামিকা খুন করেছে৷ এখন মৃত্যুর কারণ নিয়ে নাটক করছেন, পুত্রবধূ অনামিকার বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ এনেছেন সদ্য পুত্রহারা মা৷
একই অভিযোগ এনেছেন এলাকাবাসীও৷ জনৈক প্রতিবেশী মহিলা বলেন, ভালোবেসে তারা বিয়ে করেছিল৷ তাদের চার বছরের একটি কন্যা সন্তান রয়েছে৷ কিন্তু প্রায়ই তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকত৷ ঝগড়া হলেই স্বামী দীপঙ্করকে প্রচণ্ড মারধর করত তার স্ত্রী৷ তাতে মৃতের শ্বশুর-শাশুড়িও ইন্ধন দিতেন বলে ওই মহিলা অভিযোগ করেছেন৷ তিনি বলেন, গতকাল রাতে চিৎকার শুনে আমরা ছুটে গিয়ে দেখি দীপঙ্কর খাটে শুয়ে রয়েছেন৷ তার গলায় ফাঁস লাগানোর চিহ্ণ ছিল৷ তার অবস্থা দেখে সকলে মিলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল৷ কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ তিনি অভিযোগ করে বলেন, দীপঙ্করের স্ত্রী তাকে খুন করে এখন ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে৷


এই ঘটনায় প্রতিবেশী আরেক মহিলা বলেন, দীপঙ্করদের বাড়িতে অনেকের আনাগোনা ছিল৷ তাতে মানে হচ্ছে, পরকীয়ার জেরেই তাকে খুন করা হয়েছে৷ তাছাড়া তার স্ত্রী তাকে মারধর করলেও কখনও দীপঙ্করের শ্বশুর-শশুড়ি তাদের মীমাংসার জন্য এগিয়ে আসেননি৷ তাতে স্পষ্ট, স্বামীকে অত্যাচারের পেছনে মেয়েকে তার মা-বাবা ইন্ধন দিতেন৷ তাদের প্ররোচনায় স্বামীকে খুন করেছেন অনামিকা, অভিযোগ করেছেন ওই মহিলা৷
স্বামী খুনের অভিযুক্ত স্ত্রী অনামিকা জানিয়েছেন, গতকাল রাতে আহারের পর ঘরে ফিরে দেখেন দীপঙ্কর গলায় গামছা জড়িয়ে ঝুলে রয়েছেন৷ তখন স্বামীর গলা থেকে গামছা খুলে খাটে শুয়ে দিয়েছিলেন তিনি৷ অনামিকার দাবি, পরিবারের সকলে এসে তাকে এই অবস্থায় দেখে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন৷ কিন্তু, তার মৃত্যু কীভাবে এবং কী কারণে হয়েছে তা বুঝতে পারছেন না৷
এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে বিশালগড় থানার পুলিশ অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করেছে৷ ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে প্রাথমিক ধোঁয়াশা মিটবে পুলিশ আশা করছে৷ ওই খুনের পেছনে রহস্য উন্মোচনে পুলিশ তদন্ত শুরু করেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top