ত্রিপুরা শীঘ্রই সিএনজি রাজ্যের স্বীকৃতি পাবে দাবি মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৭ অক্টোবর (হি. স.)৷৷ ত্রিপুরা শীঘ্রই সিএনজি রাজ্য হিসেবে স্বীকৃতি পেতে চলেছে৷ আজ সচিবালয়ে জাতীয় সড়কের শিলান্যাস অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ-কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ প্রসঙ্গত, অসম মিথেন গ্যাস ব্যবহার-র প্রকল্প হাতে নিয়েছে৷ ওই গ্যাস খরচের দিক দিয়ে ভীষণ সাশ্রয়ী৷ তাই, কেন্দ্রীয় ভূতল পরিবহন, মহাসড়ক মন্ত্রী নিতিন গডকড়ি-র পরামর্শ, ত্রিপুরায় ডিজেল চালিত যানবাহন মিথেন গ্যাস ব্যবহারের রূপান্তরিত করা হোক৷ কেন্দ্রীয় মন্ত্রীর ওই পরামর্শ নিয়ে ত্রিপুরা সরকারের চিন্তাভাবনা-র বিষয়ে মুখ্যমন্ত্রী সিএনজি-র বিষয়ে তথ্য দিয়েছেন৷


এদিন তিনি বলেন, মিথেন গ্যাস ব্যবহার নিয়ে সংশ্লিষ্ট দফতরের আধিকারিক-রা পর্যালোচনা করবেন৷ তবে, ত্রিপুরায় প্রচুর প্রাকৃতিক গ্যাস রয়েছে৷ যার ব্যবহারেও খরচ অনেক কম হচ্ছে৷ তিনি বলেন, ডিজেল চালিত যানবাহন মিথেন গ্যাস-এ রূপান্তরিত করা হলে তাতে ২৫ শতাংশ জ্বালানি খরচে সাশ্রয় সম্ভব৷ তবে, ত্রিপুরায় প্রচুর প্রাকৃতিক গ্যাস রয়েছে৷ ফলে, সারা ত্রিপুরায় সিএনজি পাইপ লাইনের সম্প্রসারণ দ্রুত গতিতে চলছে৷ তিনি জানান, শীঘ্রই ত্রিপুরা দেশের মধ্যে প্রথম সিএনজি রাজ্য হিসেবে স্বীকৃতি পেতে চলেছে৷ তবে, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ি-র পরামর্শ মেনে মিথেন গ্যাস-র ব্যবহার নিয়ে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের পর্যালোচনা করার জন্য বলা হবে৷