News Flash

  • Home
  • Uncategorized
  • ৪৮ ঘন্টায় সাতজনের মৃতদেহ উদ্ধার, রাজ্যের আইন-শৃঙ্খলা প্রশ্ণের মুখে
Image

৪৮ ঘন্টায় সাতজনের মৃতদেহ উদ্ধার, রাজ্যের আইন-শৃঙ্খলা প্রশ্ণের মুখে

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর/ জোলাইবাড়ি/ বিলোনীয়া/ শান্তিরবাজার/চড়িলাম, ২৭ অক্টোবর৷৷ দুর্গোৎসব সমাপ্তির পর একইদিনে ত্রিপুরার পৃথক পৃথক স্থানে ছয়টি মৃতদেহ উদ্ধার হয়েছে৷ একটি ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে৷ ঊনকোটি জেলার কৈলাসহরে এক ব্যক্তি, দক্ষিণ জেলার জোলাইবাড়িতে দুই ব্যক্তি, বিলোনিয়ায় এক ব্যক্তি, শান্তিরবাজারে এক সদ্যজাত শিশু এবং অমরপুরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে৷ একইদিনে ছয়টি মৃতদেহ উদ্ধারের ঘটনায় ত্রিপুরার আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ণ উঠেছে৷


পুলিশ জানিয়েছে, দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত উত্তর জোলাইবাড়ির হাসপাতালপাড়ার বাসিন্দা ফণীন্দ্র সরকার (৬৫)-এর মৃতদেহ কলসিমুখ এলাকায় রাখাল রায়বর্মণের রবার বাগানে দেখতে পান স্থানীয় জনগণ৷ তাঁর পরিবারের সদস্যদের বক্তব্য, ফণীন্দ্র সরকার গতকাল দুপুরে বাড়ি থেকে বের হয়েছিলেন৷ এর পর আর বাড়ি ফিরে যাননি৷ আজ (মঙ্গলবার) সকালে কলসিমুখ এলকায় তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে৷ অন্যদিকে, জোলাইবাড়ির আশ্রমপাড়ার বাসিন্দা নিতাই ভৌমিক (৬২)-এর মৃতদেহ পশ্চিম জোলাইবাড়ির কৃষ্ণ নমশূদ্রের জমিতে পরে থাকতে দেখেন স্থানীয় জনগণ৷ দুই মৃত্যুর ঘটনায় পুলিশ ধন্দে রয়েছে৷ দুটি মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠিয়েছে৷ দুটি মৃত্যুর ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷ বাইখোড়া থানার ওসি রাজীব সাহা এই খবর দিয়েছেন৷


এদিকে, আজ সকাল আনুমানিক ৯-টা নাগাদ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত কোয়াইফাং এডিসি ভিলেজের নবরামবাড়ি এলাকায় কোয়াইফাং দেবদারু যাওয়ার রাস্তার পাশে এক সদ্যজাত শিশুর মৃতদেহ দেখতে পান স্থানীয় জনগণ৷ তারাই সদ্যজাতের মৃতদেহ উদ্ধারের খবর দেন দেবদারু পুলিশ ফাঁড়িতে৷ খবর পেয়ে দেবদারু ফাঁড়ির কর্তব্যরত পুলিশ কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধার করে জোলাইবাড়ি সামাজিক স্বাস্ব্যকেন্দ্রে নিয়ে যান৷ এ বিষয়ে বাইখোড়া থানার ওসি রাজীব সাহা জানিয়েছেন, শিশুটির মৃতদেহের ময়না তদন্ত করা হবে৷ সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই সমগ্র এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷


অন্যদিকে, স্বদলীয়দের হাতে লাঞ্ছিত হয়ে আত্মঘাতী হয়েছেন এক ব্যক্তি৷ এমনই অভিযোগ তুলেছেন মৃতের স্ত্রী৷ দক্ষিণ জেলার বিলোনিয়া ঋষ্যমুখ ব্লকের উত্তর সোনাইছড়ি পঞ্চায়েতের কিল্লামুড়া এলাকার বাসিন্দা রতন ধুপি আত্মঘাতী হয়েছেন৷ তাঁর স্ত্রী আলোরানি ধুপি জানিয়েছেন, তাঁর স্বামী বিজেপি দলের সদস্য৷ কিন্তু স্বদলীয়দের হাতেই তিনি লাঞ্ছিত হয়েছিলেন৷ দুই দফায় তাঁকে প্রচণ্ড মারধর করা হয়েছে৷ তাই অপমানে তিনি আত্মঘাতী হয়েছেন৷ মৃতের স্ত্রী জানিয়েছেন, বাড়ির পাশের রবার বাগানে সবার অলক্ষ্যে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন তাঁর স্বামী রতন ধুপি৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিলোনিয়া হাসপাতালের মর্গে নিয়ে গেছে৷ স্বামীর মৃত্যুর জন্য শাসক দল বিজেপি-র তিন কর্মী প্রাণকৃষ্ণ আচার্য, জয়দেব দেবনাথ ও কালু দে-র বিরুদ্ধে বিলোনিয়া থানায় অভিযোগ দায়ের করে ন্যায় বিচার চেয়েছেন আলোরানি ধুপি৷ ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ এখনও কোনও ব্যবস্থা নেয়নি৷


আজ ঊনকোটি জেলার কৈলাসহরেও এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে৷ তাঁর নাম রবি সিং (৪০)৷ ধর্মনগরের হাফলং এলাকার বাসিন্দা রবি সিং এবং কালাচান একসাথে কৈলাসহরে থাকতেন৷ আজ সকালে রবির মৃতদেহ উদ্ধার হয়েছে৷ তাঁর মৃত্যুর ঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে কালা চানকে গ্রেফতার করেছে৷ এদিকে, গোমতি জেলার অমরপুর মহকুমার দেববাড়ি এলাকার যদি-তে ভাসমান এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃতের পরিচয় জানা যায়নি৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷


এদিকে, অন্য একটি ঘটনায় দুর্গাপূজার নবমীর দিন বিশালগড় থানার অধীন গকুলনগর এলাকায় রেখা সরকার নামে এক মহিলার অস্বাভাবিক মৃত্যু হয়েছে৷ জানা গিয়েছে, তিনি নিজ বাড়ির শৌচালয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন৷ পরে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করেছে৷ কিন্তু, কেন এই মহিলা আত্মহত্যা করেছে তা বুঝতে পারছেননা বাড়ির লোকজনেরা৷ তবে, জানা গিয়েছে ওই মহিলা বেশকিছুদিন যাবত মানসিক অবসাদে ভুগছিলেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top