News Flash

  • Home
  • Uncategorized
  • বাড়ি থেকে ডেকে নিয়ে খুন, পলাতক আসামী গ্রেপ্তার
Image

বাড়ি থেকে ডেকে নিয়ে খুন, পলাতক আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৮ অক্টোবর৷৷ গোপন খবরের ভিত্তিতে খুনের অভিযুক্ত এক আসামীকে গ্রেপ্তার করলো বাইখোড়া থানার পুলিশ৷ ঘটনার বিবরনে জানা যায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত বাইখোড়ার পশ্চিম চড়কবাই এলাকার মগ পাড়ার বাসিন্দা লাইচেঙ্গা মগ ( ৪০ ) ২০১৯ সালের ১৫ এপ্রিল রতনপুরের বাসিন্দা রঞ্জীত দেবনাথকে মগপাড়ায় নিমন্ত্রনের নামকরে ডেকে এনে খুন করেছে বলে অভিযোগ৷


এই অভিযোগের ভিত্তিতে রঞ্জীত দেনাথের পরিবারের পক্ষথেকে বাইখোড়া থানায় এক লিখিত মামলা দায়ের করেন৷ যার কেইস নাম্বার ছিলো ৩৫ – ২০১৯৷ অপরদিকে এই অভিযোগের ভিত্তিতে ৩০২/ ৩৪ আইপিসি ধারায় পুলিশ মামলা হাতেনিয়ে ঘটনার তদন্তে নেমেছিলো৷ অভিযোগের পরথেকে অভিযুক্ত লাইচেঙ্গা মগ বাড়ী থেকে পালিয়েযায়৷ অবশেষে গোপন খবরের ভিত্তিতে আজ সকালে বাইখোড়া থানার এস আই গোপাল শুক্ল দাসের নেতৃত্বে অভিযুক্ত আসামীকে গ্রেপ্তার করাহয়৷

আজকে এইভিযান সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান বাইখোড়া থানার ওসি রাজীব সাহা৷ তিনি জানান আজ অভিযুক্ত আসামীকে বিলোনীয়া জেলা ও দায়রার আদালতে প্রেরন করাহবে এবং তদন্তের সাপক্ষে অভিযুক্ত আসামীকে পুলিশ রিমান্ডের জন্য আবেদন করাহবে বলে জানান৷ সঠিকভাবে তদন্ত হলে এই খুনের সাথে জরিত আরো কিছু লোকজনের নাম উঠে আসবে বলে জানাযায়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top