News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারবিধানসভা নির্বাচন : রাজ্যের মানুষদের বিশেষ বার্তা দিলেন চিদম্বরম
Image

বিহারবিধানসভা নির্বাচন : রাজ্যের মানুষদের বিশেষ বার্তা দিলেন চিদম্বরম

নয়াদিল্লি, ১৮ অক্টোবর (হি. স.): পূর্ব ভারতের অতিগুরুত্বপূর্ণ রাজ্য বিহার। বিধানসভা নির্বাচন উপলক্ষে এই রাজ্যে ক্ষমতা দখল করতে মরিয়া কংগ্রেস। আরজেডি সঙ্গে মহাজোট করে জেডিইউ- বিজেপি জোটকে হটাতে চাইছে কংগ্রেস। সেই লক্ষ্যে দলের তাবড় বর্ষীয়ান নেতাদের প্রচারে নামিয়েছে শতাব্দীপ্রাচীন এই দলটি। এই তালিকায় নতুন সংযোজন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। তিনি বিহারবাসীর কাছে দাবি জানিয়েছেন যে ভয়ের ঊর্ধ্বে উঠে আশা, বিভাজনের উর্দ্ধে একতা, মিথ্যার ঊর্ধ্বে সত্যকে বেছে নিতে।


মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলের রাষ্ট্রপতি পদপ্রার্থী জো বিডন মার্কিনিদের ভয়ের ঊর্ধ্বে আশা, বিভাজনের ঊর্ধ্বে একতা, কল্পনার ঊর্ধ্বে বিজ্ঞান, মিথ্যার উর্ধ্বে সত্যকে বেছে নিতে বলেছেন। একইভাবে বিহার এবং অন্যান্য যেসব রাজ্যে বিধানসভা আসন উপনির্বাচন হচ্ছে সেখানকার বাসিন্দাদের এই পথে হাঁটার আহ্বান জানিয়েছেন চিদম্বরম। নিউজিল্যান্ডের নির্বাচনে জাসিন্ডা আর্ডার্নের বিপুল জয়কে গণতন্ত্রের প্রগতিশীল এবং মূল্যবোধের জয় হিসেবে অভিহিত করেছেন চিদম্বরম। 

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top