News Flash

  • Home
  • Uncategorized
  • স্মার্ট সিটির আওতায় আগরতলায় দুটি রাস্তা সম্প্রসারণের উদ্যোগ
Image

স্মার্ট সিটির আওতায় আগরতলায় দুটি রাস্তা সম্প্রসারণের উদ্যোগ

আগরতলা, ১৭ অক্টোবর (হি.স.)৷৷ আগরতলা স্মার্ট সিটির আওতায় এয়ারপোর্ট থেকে লিচু বাগান এবং পঞ্চবটি থেকে দুর্গা চৌমুহনি পর্যন্ত দুটি রাস্তা সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ চার লেনের হবে দুটি রাস্তা৷ রাস্তার দু পাশে থাকবে ফুটপাথ এবং ফুলের বাগান৷ আজ শনিবার জায়গা পরিদর্শনে গিয়ে এ-কথা জানিয়েছেন বড়জলার বিধায়ক ডা. দিলীপ কুমার দাস৷
তিনি বলেন, আগরতলা স্মার্ট সিটির আওতায় নতুন করে দুটি রাস্তা নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ উষা বাজার এবং নতুন নগর এই দুটি বাজারের বেশকিছু দোকানপাট ভাঙা পড়তে পারে৷ কিছু কিছু বাড়ির একাংশও ভাঙা পড়ার আশঙ্কা রয়েছে৷ তবে স্মার্ট সিটির আওতায় যে রাস্তাগুলি তৈরি করা হবে সেগুলিতে ক্ষতিগ্রস্ত দোকান এবং সংশ্লিষ্ট পরিবারগুলোকে প্রয়োজনীয় আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে৷


তাঁর কথায়, রাস্তা সম্প্রসারণে জমি অধিগ্রহণ করা হবে৷ অধিগৃহীত জমির ক্ষতিপূরণ বাবদ অর্থ সরকারের তরফেই মিটিয়ে দেওয়া হবে৷ এজন্য প্রয়োজনীয় অর্থের সংস্থানও করা হয়েছে৷ এদিন স্থানীয় বিধায়ক ডা. দিলীপ কুমার দাস এবং সদরের এসডিএম সহ প্রশাসনের কর্মকর্তারা এই দুটি রাস্তা পরিদর্শন করেছেন৷ পরিদর্শনকালে বিধায়ক ডা. দাস জানিয়েছেন, স্মার্ট সিটির আওতায় দুটি নতুন রাস্তা সম্প্রসারণে মানুষের বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি যাতে না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হবে৷ সেজন্যই সদরের এসডিএম সহ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে তিনি এলাকা সফরে এসেছেন৷

আজ উষা বাজার এবং নতুন নগর বাজারের ব্যবসায়ী সমিতির কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি এলাকা পরিদর্শন করেন৷ স্থানীয়দের সাথে এ সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন বিধায়ক৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top