News Flash

  • Home
  • Uncategorized
  • ডুকলিতে সিপিএম পার্টি অফিসে দুসৃকতিদের হামলা
Image

ডুকলিতে সিপিএম পার্টি অফিসে দুসৃকতিদের হামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর৷৷ কমিউনিস্ট পার্টির ১০১ তম প্রতিষ্ঠা দিবস পালন উপলক্ষে শনিবার ঢুকলি সিপিআইএম অঞ্চল অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ অনুষ্ঠান চলাকালে দুসৃকতিকারীরা সিপিআইএম পার্টি অফিসে হামলা সংগঠিত করে৷ এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সিপিআইএম৷এ ধরনের ঘটনার মধ্য দিয়ে রাজ্যের শাসক দল বিজেপি বিরোধী দলের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত শুরু করেছে বলেও তারা অভিযোগ করেছেন৷


অবিলম্বে এ ধরনের কার্যকলাপ বন্ধ করা না হলে বিরোধী দল বৃহত্তম আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে৷বিশেষ করে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা দিবস পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শাসক দলের দুর্বৃত্তদের হামলা খুবই নিন্দনীয় বলে উল্লেখ করা হয়৷ এ ধরনের ঘটনা রাজনৈতিক দুর্বৃত্তায়নের শামিল বলে অভিযোগ করা হয়েছে৷
এ ধরনের রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ না হলে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তেজনাকর আকার ধারণ করতে পারে বলেও অভিমত ব্যক্ত করেছে সিপিআইএম৷ধারাবাহিকভাবে সিপিআইএমপার্টি অফিসে হামলা এবং দলীয় নেতাকর্মী সমর্থকদের ওপর হামলার ঘটনা অব্যাহত থাকলে বিরোধী দল বসে থাকবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷ সিপিআইএম পার্টি অফিসে হামলার ঘটনার নিন্দা জানিয়ে আমতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷

সিপিআইএম পার্টি অফিসে হামলার ঘটনার খবর পেয়ে আমতলী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত অভিযুক্তদের৷অবিলম্বে অভিযুক্তদের চিহ্ণিত করে গ্রেপ্তারের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা না হলে বৃহত্তর আন্দোলন ছাড়া দলের সামনে বিকল্প কোনো পথ খোলা নেই বলে স্থানীয় নেতারা অভিমত ব্যক্ত করেছেন৷
এদিকে আমতলি থানা সংলগ্ণ এলাকায় সিপিএম’র পার্টি অফিস থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর পরিমাণে ধারালো অস্ত্র, রড, লাঠি ইত্যাদি৷ সেই সাথে গ্রেপ্তার করা হয়েছে, পাঁচ জনকে৷ তারা হল, অরিন্দম বিশ্বাস, রাজকুমার চৌধুরী, সুব্রত চক্রবর্তী, নারায়ণ দেব ও সুশান্ত চৌধুরী৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top