News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লীতে অবস্থানরত বিধায়কদের সাথে আলোচনা করলেন বিজেপি সভাপতি
Image

দিল্লীতে অবস্থানরত বিধায়কদের সাথে আলোচনা করলেন বিজেপি সভাপতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ অক্টোবর৷৷ অবশেষে জল্পনার খানিকটা অবসান হল৷ ইন্দ্রপ্রস্থে অবস্থানরত রাজ্যের কয়েকজন বিধায়কের সাথে দেখা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা৷ প্রায় একঘন্টা সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে বিজেপির বিধায়কদের সাথে৷ আলোচনায় রাজ্যে বিজেপি ও সরকারের সাথে একাংশ বিধায়কের সম্পর্কের যে টানাপোড়েন চলছিল তাতে শৈত্যতা আসার পথ সুগম হতে চলেছে৷


দিল্লীতে অবস্থানরত বিধায়কদের মধ্যে রামপ্রসাদ পাল সহ চারজনের সাথে আজ জে পি নাড্ডা বৈঠক করেছেন এবং বৈঠকের পর রামপ্রসাদ পাল জানিয়েছেন শ্রীনাড্ডা তাদের বক্তব্য মনযোগ সহকারে শুনেছেন এবং আশ্বাস দিয়েছেন এই ব্যাপারে অদূর ভবিষ্যতে সম্মানজনক পদক্ষেপ গ্রহণ করবেন৷


মঙ্গলবার বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সাথে সাক্ষাৎ করেছেন বিধায়ক রামপ্রসাদ পাল, বিধায়ক আশীষ কুমার সাহা, বিধায়ক সুশান্ত চৌধুরী এবং বিধায়ক পরিমল দেববর্মা৷ এদিনের আলোচনায় বিধায়করা রাজ্যে বিজেপি দল ও সরকার পরিচালনার ক্ষেত্রে যেসব সমস্যাগুলি হচ্ছে তা সবিস্তারে জে পি নাড্ডাকে অবহিত করেছেন৷ আলোচনার পর বিধায়ক রামপ্রসাদ পাল জানিয়েছেন, সভাপতি জে পি নাড্ডা সমস্ত বিষয় খতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন৷

প্রসঙ্গত, গত কয়েকদিন যাবৎ রাজ্যের রাজনৈতিক মহলে নানা জল্পনা চলছি৷ সরকার ও শাসক দলের সাথে বিজেপির একাংশ বিধায়কের টানাপোড়েন চলছিল৷ ওই বিধায়করা তাদের মতামত প্রকাশ করার জন্য দিল্লীতে ছুটে গিয়েছেন৷ সেখানে কদিন ধরে ঘাঁটি গড়ে বসে আছেন৷ বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সাথে সাক্ষাৎ করার জন্য চেষ্টা চালান৷ অবশেষে মঙ্গলবার জে পি নাড্ডার সাথে আলোচনা হয়েছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top