News Flash

  • Home
  • Uncategorized
  • ঘন ঘন ভূমিকম্প পূর্বোত্তরে সিসমিক জোন পাঁচ এবং আন্তর্জাতিক সীমানার প্রভাব
Image

ঘন ঘন ভূমিকম্প পূর্বোত্তরে সিসমিক জোন পাঁচ এবং আন্তর্জাতিক সীমানার প্রভাব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ অক্টোবর৷৷ উত্তর-পূর্বাঞ্চলের ছোট্ট রাজ্য মিজোরামে মঙ্গলবার ফের ভূমিকম্প হয়েছে৷ আজ সকাল ৭টা ৬ মিনিটে ভূমিকম্পে রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.১৷ এ-নিয়ে গত ১১ মাসে ৪৪ বার কেঁপেছে উত্তর-পূর্বাঞ্চল৷ বিশেষ করে মণিপুর, মিজোরাম এবং অরুণাচল প্রদেশে ঘন ঘন ভূকম্পন অনুভূত হয়েছে গত কয়েকমাসে৷ এ-বিষয়ে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির আধিকারিক আরকে সিং বলেন, আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া রাজ্য হওয়ায় সেখানে ভূকম্প ঘন ঘন অনুভূত হচ্ছে৷


প্রসঙ্গত, উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে ঘন ঘন ভূকম্প হচ্ছে৷ মণিপুর, অরুণাচল প্রদেশ এবং মিজোরামে গত কয়েক মাসে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজির রিপোর্ট অনুযায়ী, মণিপুরে গত ১১ মে, ২৫ মে, ২৮ জুন, ৭ আগস্ট, ১১ আগস্ট এবং ৩১ আগস্ট ভূমিকম্প হয়েছে৷ তেমনি অরুণাচল প্রদেশে গত ৭ এপ্রিল, ১৭ এপ্রিল, ১৭ মে, ৩০ জুলাই এবং ১২ আগস্ট, ২৪ আগস্ট ভূমিকম্প হয়েছে৷ এছাড়া, মিজোরাম এবং অসমেও একাধিকবার ভূমিকম্প হয়েছে৷ গত ১০ অক্টোবর ভোর ৬-টা ৯ মিনিটে চাম্পাই জেলা ও সংলগ্ণ এলাকায় ৩.৬ প্রাবল্যের অনুভূত হয়েছে ভূমিকম্পের ঝাঁকুনি৷ এদিনই রাত ১১.০৮ মিনিটে মৃদু ভূকম্প হয়েছে অসম এবং মণিপুরে৷

একদিকে করোনা সংকট, অন্যদিকে ঘন ঘন সংঘটিত ভূমিকম্পে মানুষজন আতঙ্কিত৷ গত ডিসেম্বর থেকে আজ পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলে প্রায় ৪৪ বার ভূমিকম্প হয়েছে৷ সিসমিকের হিসেবে উত্তর-পূর্বাঞ্চলকে পাঁচের মধ্যে রাখা হয়েছে৷ তাই এই অঞ্চলে ঘন-ঘন ভূকম্প সংঘটিত হয়৷ এ ব্যাপারে সতর্কতাই একমাত্র অবলম্বন বলে পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা৷
আজও মিজোরামে ভূমিকম্প হয়েছে৷ সকাল ৭টা ৬ মিনিটে ভূমিকম্পে রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.১৷ মিজোরামের চাম্পাই এলাকা থেকে ৬২ কিমি পূর্ব দক্ষিণ পূর্বে ভূগর্ভ থেকে ৮২ কিমি গভীরে ওই কম্পনের উৎপত্তি হয়েছে৷ তাতে অবশ্য ক্ষয়ক্ষতির কোনও খবর এখনও পাওয়া যায়নি৷


ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির আধিকারিক আরকে সিং দাবি করেন, সিসমিক জোন ৫-এ অবস্থিত হওয়ায় উত্তর-পূর্বাঞ্চলে প্রায়ই ছোটখাটো কম্পন অনুভূত হয়৷ এতে অস্বাভাবিক এবং আতঙ্কিত হওয়ার তেমন কারণ নেই৷ তাঁর কথায়, ভারতীয় প্লেট প্রতি বছর উত্তর-উত্তরপূর্ব দিকে ৫ সেন্টিমিটার করছে সরছে৷ এতে ঘর্ষণ হয়৷ ফলে ভূমিকম্প অনুভূত হচ্ছে৷ তাঁর দাবি, অরুণাচল প্রদেশের উত্তর দিকে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে৷ সেখানে ভূমিকম্প হচ্ছে৷ তেমনি মণিপুর ও মিজোরামের পূর্ব দিকে মায়ানমার অঞ্চলে ক্রমাগত ঘর্ষণে ভূমিকম্প হচ্ছে৷ তার প্রভাবে ওই দুই রাজ্যেও ঘন ঘন ভূকম্প অনুভূত হচ্ছে৷
তিনি বলেন, রিখটার স্কেলে কম তীব্রতার ভূমিকম্প আগেও হয়েছে৷ কিন্তু তা আগে নজরে আসত না৷ এখন অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় অতি সামান্য তীব্রতার ভূমিকম্প নজরে আসছে৷ এতে অবশ্য সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব করছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top