News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারের ৪০-৫০টি আসনে লড়বে শিবসেনা : সঞ্জয় রাউত
Image

বিহারের ৪০-৫০টি আসনে লড়বে শিবসেনা : সঞ্জয় রাউত

মুম্বই, ১৩ অক্টোবর (হি.স.): আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে শিবসেনা প্রতিদ্বন্দ্বিতা করবে, তা আগেই জানিয়ে দিয়েছিলেন শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত। এবার সঞ্জয় জানিয়ে দিয়েছেন, বিহারের ৪০-৫০টি আসনে লড়বে শিবসেনা। তবে কোনও দলের সঙ্গে জোট নিয়ে শিবসেনার এখনও পর্যন্ত আলোচনা হয়নি। সঞ্জয় রাউত জানিয়েছেন, পাপ্পু যাদব-সহ স্থানীয় কিছু দল আমাদের সঙ্গে কথা বলতে চাইছে।


মঙ্গলবার শিবসেনা নেতা সঞ্জয় রাউতকে প্রশ্ন করা হয়, বিহার বিধানসভা নির্বাচেন শিবসেনা কী এনসিপি-র সঙ্গে জোট করে লড়বে? এই প্রশ্নের উত্তরে সঞ্জয় রাউত জানান, বিহারের ৪০-৫০টি আসনে লড়বে শিবসেনা, কোনও দলের সঙ্গে জোট নিয়ে শিবসেনার এখনও পর্যন্ত আলোচনা হয়নি। রাউত আরও জানান, ‘আগামী সপ্তাহে আমি পাটনায় যাচ্ছি। পাপ্পু যাদব-সহ স্থানীয় কিছু দল আমাদের সঙ্গে কথা বলতে চাইছে।


উল্লেখ্য, আগামী ২৮ অক্টোবর থেকে তিন-দফায় নির্বাচন বিহারে। ২৮ অক্টোবর প্রথম দফার ভোটগ্রহণ, দ্বিতীয় ও তৃতীয় দফার ভোটগ্রহণ হবে-যথাক্রমে ৩ এবং ৭ নভেম্বর। বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ১০ নভেম্বর।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top