News Flash

  • Home
  • Uncategorized
  • সপ্তম বৈঠকও নিষ্ফলা! ১১ ঘন্টার বেশি চলল ভারত-চিন আলোচনা
Image

সপ্তম বৈঠকও নিষ্ফলা! ১১ ঘন্টার বেশি চলল ভারত-চিন আলোচনা

নয়াদিল্লি, ১৩ অক্টোবর (হি.স.): পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি)-য় সীমান্ত পরিস্থিতি নিয়ে ফের দীর্ঘ সময়ের জন্য বৈঠক, আলোচনা করল ভারত ও চিন। ভারত ও চিনের মধ্যে ভারতীয় ভূখণ্ড চুশুলে, সামরিক স্তরে সপ্তম আলোচনা চলল ১১ ঘন্টারও বেশি সময় ধরে। সোমবার দুপুর বারোটা থেকে শুরু হয় সামরিক স্তরে আলোচনা, বৈঠক শেষ হয় সোমবার রাত ১১.৩০ মিনিট নাগাদ। সূত্রের খবর, এই বৈঠকেও কোনও সমাধান সূত্র মেলেনি। মনে করা হচ্ছে, ভারতীয় ভূখণ্ড থেকে চিনা ফৌজের সম্পূর্ণ পিছু হটার দাবি জানিয়েছে ভারত।


সূত্রের খবর, আগের ছ’টি আলোচনার মতোই সপ্তম বৈঠকেও সীমান্তে সেনা কমানোর বিষয়টিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবে দু’পক্ষই নিশ্চিত, আসন্ন শীতে লাদাখ সীমান্তের সমস্যা মিটছে না। তাই দু’পক্ষই লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর যথাসম্ভব প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। সীমান্তের কাছে আধুনিক অস্ত্র, সরঞ্জাম, ব্যারাক, সৌরশক্তির ব্যবস্থাসম্পন্ন তাঁবু, চিকিৎসা সরঞ্জাম নিয়ে আসছেন চিনা সামরিক নেতৃত্ব। সেই মতো প্রস্তুতি নিচ্ছে ভারতও।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top