News Flash

  • Home
  • Uncategorized
  • লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ, নানাজি দেশমুখকে শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রীর
Image

লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ, নানাজি দেশমুখকে শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১১ অক্টোবর (হি. স.): লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের ১১৮ তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।রবিবাসরীয় সকালে নিজের টুইট বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, বীরত্বের সঙ্গে দেশের স্বাধীনতা সংগ্রামে লড়েছিলেন জয়প্রকাশ নারায়ণ।গণতন্ত্রের ওপর যখন আক্রমণ করা হয় তখন তার প্রতিবাদে বিশাল গণআন্দোলন গড়ে তুলেছিলেন তিনি। দেশের উন্নয়ন এবং জনগণের স্বার্থের উর্ধ্বে অন্য কিছুকে রাখেননি।জয়প্রকাশ নারায়ণের বিশ্বস্ত অনুগামী তথা মহান সমাজকর্মী নানাজি দেশমুখের ১০৪ তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী।

নিজের টুইট বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, জয়প্রকাশ নারায়ণের বিশ্বস্ত অনুগামী ছিলেন মহান নানাজি দেশমুখ। জয়প্রকাশ এর ভাবনা এবং আদর্শকে সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি নিরলস ভাবে পরিশ্রম করে গিয়েছেন।গ্রামীণ উন্নয়নের কাজে তাঁর অবদান আজও অনুপ্রাণিত করে চলেছে। উল্লেখ করা যেতে পারে ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন জয়প্রকাশ নারায়ণ। এমনকি সাতের দশকের মধ্যভাগে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জারি করা জরুরি অবস্থার বিরুদ্ধে সর্বাত্মক গণ আন্দোলনের ডাক দিয়েছিলেন তিনি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top