News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে ৭০ লক্ষ ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা
Image

ভারতে ৭০ লক্ষ ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা

নয়াদিল্লি, ১১ অক্টোবর (হি. স.): ভারতজুড়ে করোনার দৌরাত্ম্য অব্যাহত।প্রত্যেকদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।বিগত ২৪ ঘন্টায় নতুন করে দেশজুড়ে আক্রান্ত হয়েছে ৭৪, ৩৮৩।নিহত ৯১৮ বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।


রবিবাসরীয় সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে সব মিলিয়ে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ লক্ষ ৬৩ হাজার ৮০৭। এর মধ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ৬৭ হাজার ৪৯৬।দেশজুড়ে এখনো পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ৬০ লক্ষ ৭৭ হাজার ৯৭৭। মৃতের সংখ্যা সবমিলিয়ে বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ০৮ হাজার ৩৩৪। করোনায় সব থেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রের।সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৩৬ হাজার ৯৪৭।এই রাজ্যের সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে ১২ লক্ষ ২৯ হাজার ৩৩৯। এর পরেই রয়েছে কর্ণাটক। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ১৮ হাজার ৮৭০। বাম শাসিত কেরলে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৯১ হাজার ৮৪১। সুস্থ হয়ে উঠেছে ১ লক্ষ ৭৫ হাজার ৩০৪।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top