News Flash

  • Home
  • Uncategorized
  • দেশ ও রাজ্যের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ মানিক সরকারের
Image

দেশ ও রাজ্যের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ মানিক সরকারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর৷৷ একদিকে মানুষ কোভিড আক্রমণের শিকার অপরদিকে দেশের অর্থনৈতিকের উপর আক্রমণ৷ সরকার মানুষের স্বার্থে কাজ না করে পুঁজিবাদীদের স্বার্থে কাজ করে চলেছে৷ অবস্থা খারাপ থেকে আরো খারাপ হচ্ছে৷ আর সেসব অমানবিক দিক যখন প্রচারমাধ্যমে সামনে উঠে আসতে শুরু করেছে তখন মুখ্যমন্ত্রী প্রকাশ্যে হুমকি দিয়েছে৷


মুখ্যমন্ত্রী প্রকাশ্যে হুমকির দুই থেকে তিন দিনের ব্যবধানে সাংবাদিকরা আক্রমণের শিকার হতে শুরু হয়েছে৷ কিন্তু যারা সাংবাদিক এবং আইনজীবী পেশার সাথে জড়িত তারা একদিকে সংসার পরিচালনার পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা পালন করে থাকেন৷ শনিবার অফিস লেনস্থিত সিআইটিইউ কার্যালয়ে সারা ভারত আইনজীবী ইউনিয়ন পশ্চিম ত্রিপুরা জেলার উদ্যোগে ১ম সম্মেলনে বক্তব্য রেখে এমনটা বলেন রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকার৷


তিনি আরো বলেন, ২০১৮ সালে রাজ্যে বর্তমান সরকার প্রতিষ্ঠা পর থেকে বিরোধীদের উপর ঝাপিয়ে পড়তে শুরু করেছে শাসক দলের দুর্বৃত্তরা৷ বিরোধীদের দলীয় অফিস একের পর এক ভাঙতে শুরু করেছে৷ বিরোধীদের জনস্বার্থে মিছিল-মিটিং করতে দিচ্ছে না৷ দৈনিক আক্রমণ করছে বিরোধী কর্মীদের৷ হাসপাতালে যেতে দিচ্ছে না৷ থানায় মামলা করতে দিচ্ছে না৷ যা পুরোপুরিভাবে অভাবনীয় আক্রমণ৷ এমনকি রাজ্যের আইনজীবীরা বলছেন রাজ্যের জঙ্গলের শাসন চলছে এমনটাই বললেন বিরোধী দলনেতা৷ সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন আইনজীবী শংকর দেব সহ অন্যান্য আইনজীবীরা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top