News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষি বিলের প্রতিবাদে কংগ্রেসের আন্দোলন, পুলিশের সাথে ধস্তাধস্তি
Image

কৃষি বিলের প্রতিবাদে কংগ্রেসের আন্দোলন, পুলিশের সাথে ধস্তাধস্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর৷৷ বিগত মাসে সংসদে পাস হওয়া কৃষি আইনকে তীব্র প্রতিবাদ জানিয়ে গোটা দেশের সাথে রাজ্য ধারাবাহিকভাবে বিরোধীদলগুলির আন্দোলন বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে৷ একইভাবে শনিবার পোস্ট অফিস চৌমুহনিস্থিত প্রদেশ কংগ্রেস ভবনের সম্মুখে প্রদেশ কংগ্রেস কৃষি আইনকে কৃষক স্বার্থবিরোধী কালো আইন বলে আখ্যায়িত করে এক সম্মেলন অনুষ্ঠিত করা হয়৷


এদিন সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস বক্তব্য রেখে বলেন, সংসদে পাস হওয়া কৃষি আইন বাতিল করতে হবে৷ যতদিন না এই বিল বাতিল হচ্ছে ততদিন কংগ্রেস আন্দোলন অব্যাহত রাখবে৷ তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন, ক্ষমতায় আসলে রাজ্যের চিটফান্ড দ্বারা ক্ষতিগ্রস্ত মানুষদের অর্থ ফিরিয়ে আনবে৷ কিন্তু ক্ষমতায় এসে এখনও চিটফান্ড দ্বারা ক্ষতিগ্রস্ত মানুষদের অর্থ ফিরে আনার কোন ব্যবস্থা করছে না৷ প্রদেশ কংগ্রেস সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন প্রদান করে সেই চিটফান্ড সম্পর্কে বলেন রাজ্যের চিটফান্ডের যে সমস্ত সম্পত্তি বিক্রি করে রাজ্যের চৌদ্দ লক্ষ ক্ষতিগ্রস্ত চিটফান্ড গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার জন্য৷

সরকার তা করছে না৷ এমনকি মানুষের কাজ নেই৷ বেকারদের কর্মসংস্থানের কোন ব্যবস্থা করছে না সরকার৷ রেগার মজুরি প্রতিশ্রুতি অনুযায়ী বাড়ছে না৷ পাহাড়ে হাহাকার৷ রাজ্যে বিজেপি সরকারের পতন চাইছে মানুষ৷ মানুষের ইচ্ছাশক্তিকে একমাত্র সম্মান দিতে পারে কংগ্রেস বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি৷ তিনি আরো বলেন বিজেপি কর্মকর্তারা বুঝতে পারছেন ক্ষমতায় থাকতে পারবে না৷ তাই তারা লুটপাটে নেমেছে৷ বিজেপি সাংসদ প্রকাশ্যে বলছেন, আইপিএফটি এবং এনএলএফটি সহযোগী৷ পাহাড়ে অশান্তি সৃষ্টি করছে৷ তাহলে মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ণ কেন আইপিএফটি সাথে জোট গড়েছে বিজেপি? আইপিএফটি জেলে থাকার কথা! তবে রাজ্যের মানুষ তার সঠিক জবাব দেবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন৷
এদিন সম্মেলনের পর প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদী মিছিল প্রদেশ কংগ্রেস ভবনের সম্মুখ থেকে শুরু হয়ে শহরের প্যারাডাইস চৌমুহনী এলাকায় যাওয়ার পূর্বেই পুলিশ দ্বারা বাধাপ্রাপ্ত হয়৷ ধস্তাধস্তি হয় প্রদেশ কংগ্রেস কর্মীদের সাথে পুলিশের৷ ফলে কর্মীরা পুনরায় প্রদেশ কংগ্রেস ভবনের ফিরে আসে মিছিল করে৷ এদিন উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক হরেকৃষ্ণ ভৌমিক, যুব কংগ্রেসের সভাপতি পূজন বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top